শিয়ালদহ বালুরঘাট এক্সপ্রেসের কামরায় মদের আসর পুলিশ কর্মীর, প্রতিবাদী মহিলার সঙ্গে বচসা

Published:

Sealdah Balurghat Express

প্রীতি পোদ্দার, কলকাতা: ট্রেনের মধ্যে মদ্যপান এক যাত্রীর, তাও আবার এক মহিলা যাত্রীর পাশের সিটে বসে। শিয়ালদহ-বালুরঘাট এক্সপ্রেসে (Sealdah Balurghat Express) এসি কামড়ায় এমন চাঞ্চল্যকর ঘটনাকে ঘিরে ব্যাপক শোরগোল শুরু হয়েছে। এদিকে সেই ঘটনার প্রতিবাদ করতেই সরব হন ওই মহিলা যাত্রী। ইতিমধ্যেই এই বিষয়ে (Alcohol in Train) একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বলে জানা গিয়েছে। যার দরুন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে রেলে যাত্রীদের নিরাপত্তা নিয়ে।

ট্রেনের মধ্যে মদ্যপান

দূরপাল্লার ট্রেনে যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে চলেছে রেল কর্তৃপক্ষ। এছাড়াও রেলের এসি কামরায় যাত্রীরা যাতে নিশ্চিন্তে সফর করতে পারেন, সেই দিকেও রয়েছে বাড়তি নজর। কিন্তু এত কিছুর মাঝেই এবার চলন্ত শিয়ালদহ-বালুরঘাট এক্সপ্রেসের এসি কামরায় এক মহিলা যাত্রীর পাশের আসনে বসেই মদ্যপানের অভিযোগ উঠল এক পুরুষ যাত্রীর বিরুদ্ধে। আর সেই ঘটনার প্রতিবাদ করতেই সরব হলেন ওই মহিলা। সাধারণত ট্রেনের সংরক্ষিত কামরায় যাত্রীরা শান্তিপূর্ণভাবে সফর করে থাকেন, এটাই প্রত্যাশিত। কিন্তু সেখানে প্রকাশ্যে এমন মদ্যপান করায় বেশ অস্বস্তিতে পড়েন মহিলা যাত্রী।

পুলিশ কর্মী হয়েও মানেননি নিয়ম

ভাইরাল ভিডিওতে ওই মহিলা যাত্রী, পুরুষ যাত্রীকে উদ্দেশ্য করে বলছিলেন যে, কেন তাকে বারংবার মানা করা সত্ত্বেও মদ্যপান করছিলেন। কিন্তু সেই অভিযোগ অস্বীকার করে চলেছেন ওই পুরুষ যাত্রী। জানা গিয়েছে ওই পুরুষ যাত্রী নাকি একজন পুলিশ কর্মী। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি India Hood। এদিকে এই ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই রীতিমতো চর্চা শুরু হয়েছে সমাজমাধ্যমে। বিশেষ করে একজন মহিলা যাত্রীর পাশেই এমন ঘটনা ঘটায় যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

আরও পড়ুন: স্কুলে পড়ার বয়সে সন্তান প্রসব দাসপুরের নাবালিকার, গ্রেফতার দাদু

প্রসঙ্গত, ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী ট্রেনের মধ্যে মদ্যপান করা এবং নেশাগ্রস্ত অবস্থায় যাত্রীদের সমস্যা সৃষ্টি করা শাস্তিযোগ্য অপরাধ। সেখানে একজন পুলিশ কর্মী তথা সমাজরক্ষক এই ধরনের এই ঘটনা ঘটায় সকলেই বেশ অবাক। এর আগেও রেল কামড়ায় একাধিক অনিয়মের অভিযোগ বারংবার উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। এখন দেখার ভারতীয় রেল এই বিষয়ে কী পদক্ষেপ গ্রহণ করে।

google button