দেশের জন্য ১৪ কোটি ত্যাগ, IPL না খেলার সিদ্ধান্ত ট্রাভিস হেডের

Published:

Travis Head

বিক্রম ব্যানার্জী, কলকাতা: 2027 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2027) আগেই বড় ধাক্কা খেয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। নিজের দেশ অস্ট্রেলিয়ার জন্য ত্যাগ স্বীকার করে IPL থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ট্রাভিস হেড (Travis Head)। অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সূচির কারণে আসন্ন মরসুমে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন এই অজি তারকা। তবে জাতীয় দলের জন্য নিজের IPL সিজন বিসর্জন দিলেও ভারতে থাকা অগণিত ভক্তের মন ভেঙেছেন এই তারকা ক্রিকেটার।

দেশের জন্য সিদ্ধান্ত নিতে দ্বিতীয় চিন্তা করেননি হেড

আগামী বছর, আন্তর্জাতিক ক্রিকেটে ঠাসা কর্মসূচি রয়েছে অস্ট্রেলিয়ার। বিশেষ করে একাধিক গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজে অংশ নেবে শক্তিশালী দলটি। সঙ্গে রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার সম্ভাবনা। এছাড়াও অ্যাশেজ ও 2027 একদিনের বিশ্বকাপের জন্য নিজেদের তৈরি করবে অস্ট্রেলিয়া। ঠিক সে কারণেই দেশের হয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ম্যাচগুলিকে অগ্রাধিকার দিয়েই দ্বিতীয় চিন্তা না করে IPL থেকে সরে দাঁড়ালেন হেড।

অস্ট্রেলিয়ান ক্রিকেটারের এমন সিদ্ধান্তের ফলে সানরাইজার্স হায়দরাবাদের অন্যতম সফল ওপেনিং জুটি ট্রাভিস হেড ও অভিষেক শর্মাকে একসাথে আগামী মরসুমে পাওয়া যাবে না। রিপোর্ট বলছে, নিজের ওয়ার্কলোড সামলাতে এবং অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক ম্যাচগুলিকে গুরুত্ব দিয়েই 2027 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে না খেলার সিদ্ধান্ত SRH ফ্রাঞ্চাইজিকে জানিয়ে দিয়েছেন হেড।

আরও পড়ুন: ভারতের হয়ে ফাইনালে পাকিস্তান বধ, কল্যাণীর সন্দীপ মান্ডির অতীত জানেন?

উল্লেখ্য, প্রথমবারের মতো 2024 IPL নিলামে 6 কোটি 80 লাখ টাকা দিয়ে অস্ট্রেলিয়ান ক্রিকেটার হেডকে কিনেছিল SRH। পরবর্তীতে 2025 সালে মেগা নিলাম শুরু হওয়ার আগেই 14 কোটি টাকা দিয়ে তাঁকে ধরে রেখেছিল দলটি। সেই মতোই, গত মরসুমে মাঠে নেমে হায়দরাবাদের হয়ে দাপট দেখিয়েছিলেন তিনি। SRH এর হয়ে তিন মরসুম মিলিয়ে 43 ম্যাচে অংশ নিয়ে 1300 এর বেশি রান করেছেন এই অজি তারকা।

google button