মনসা পুজোর ঝাপান তুলতে গিয়ে বিষধর সাপের কামড়, প্রাণ গেল সর্প বিশেষজ্ঞ রাহুলের

Published:

সহেলি মিত্র, কলকাতাঃ তাঁর মতো করে সাপকে হয়তো খুব মানুষই আছেন যারা সাপকে ভালোবাসেন। তবে আজ সেই সাপের দংশনেই (Snake Bite) মৃত্যু হল রাহুল দণ্ডপাট নামের এক যুবকের। সে সর্প বিশেষজ্ঞ হিসেবেই পরিচিত ছিল। ওই যুবককে বিষধর সাপ কামড়ানোর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক গতিতে ভাইরাল হচ্ছে। রাহুল সাপের কোনো ক্ষতি করতো না, ধরে নিয়ে গিয়ে নিরাপদে জঙ্গলে ছেড়ে দিয়ে আসতো বলে খবর। কিন্তু আজ সেই সাপই যুবকের তরতাজা জীবন কেড়ে নিল।

সাপের কামড়ে মর্মান্তিক মৃত্যু বিশেষজ্ঞের

জানা গিয়েছে, মনসা পুজোকে কেন্দ্র করে বাড়িতে ঝাপান তুলার সময়ে সাপের কামড় খান রাহুল। সেই ভিডিও এখন ভাইরাল। রাহুল দণ্ডপাট (৩২) ঝাড়গ্রামের (Jhargram) বেলিয়াবেড়া ব্লকের চৈনিশোল এলাকার বাসিন্দা ছিলেন। দীর্ঘদিন ধরে বন্যপ্রাণী মূলত সাপ উদ্ধারের কাজ করতেন। সাপের কামড়ানোর পর বেশ খানিকক্ষণ রাহুলকে অস্বস্তিকর অবস্থায় দেখা যায়। যদিও সাপকে সে ছাড়ে না। ঘটনার সময়ে উপস্থিত আরও মানুষের কাছ থেকে সাপটিকে সে সরিয়ে নিয়ে যায়। এহেন ভিডিও দেখে অনেকেই শিউরে উঠেছেন। অনেকেই বলছেন, ঝাপান তুলার নাম মরণ খেলা বন্ধ হোক।

ভাইরাল ভিডিও

ভাইরাল ভিডিও দেখে অনেকে অনেক প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন লিখেছেন, ‘এই একই ধরনের গল্প দ্বিতীয়বার দেখা গেলো ভিডিওতে, আগেরবার দেখা গেছিলো বিহারের একটা কেস, এরপর এটা, দুটোর মধ্যে তফাৎ মনে হলো একটাই, বিহারেরটা ওভার কনফিডেন্স নিয়ে খেলা দেখাচ্ছিল,আর এটা মনে হলো নেশা করে ছিল, নাহলে সুস্থ মাথার লোক আজকের দিনে সাপের কামড়ের জায়গায় মুখ দিয়ে বিষ তোলার চেষ্টা করবে না এবং কামড় খাবার পরেও ট্রাকে উঠে হিরোইক ম্যানারিজিম দেখাতে যাবে না,এর আগের কিছু ভিডিও দেখলাম নাচের, যেখানে অনেক সাপ নিয়েও তীব্র বাজনায় নেচে যাচ্ছে, এটা খুব সম্ভব নেশা করেই, দেখে তাই মনে হলো।’ অন্য একজন লিখেছেন, ‘এমন যখন ঘটলো দেখলো সঙ্গে সঙ্গে তো হাসপাতাল যাওয়া উচিত ছিল, সে না করে অনবরত খেলা দেখিয়ে যাচ্ছে ওই অবস্থাতেও। এটা ঠিক নয়।’

আরও পড়ুন: অন্নপূর্ণা যোজনা আটকে? এভাবে ক্লেইম করলেই মিলবে মাসে ৩০০০

অপর একজন লিখেছেন, ‘সত্যি খুব খারাপ জিনিস। যিনি কদিন আগে সাপ নিয়ে কতজন লোককে শিক্ষা দিতেন। আজকে। আজকে উনি সাপের বিষ মুখ দিয়ে টেনে বের করছেন। এই সব সিনেমাতে শুটিং হয়েছে বাস্তবে হয় না।’ একজন লিখেছেন, ‘আগের ভিডিও দেখেও মনে হলো উনি নেশা করেই সাপ ধরতেন, আচ্ছা একটা কথা বলুন উনি যদি শুধুই সর্পবন্ধু ছিলেন বা শুধু রেস্কিউয়ার চিলেন তাহলে ট্রাকের ওপর বেদেদের সাপের ঝুড়ি নিয়ে অত একই সাপ একসঙ্গে নিয়ে খেলা দেখাচ্ছিল কীভাবে???কোন রেস্কিয়ারের কাছে তো কখনোই সাপ ধরে রেখে দেওয়া হয় না, আবার একই সাপ অনেক প্লাস সাপের থাকার মতো বেদেদের সাপ রাখার ঝাঁপিই বা কোন রেস্কিউয়ারের কাছে কীকরে আসে?’

google button