Airtel আনল নতুন ইনসাইডার অফার, মিলছে ৩০ হাজারের সুবিধা বিনামূল্যে

Published:

Airtel Insider Rewards

অনন্যা সরকার, কলকাতা: ভারতের দ্বিতীয় বৃহত্তম টেলিকম সংস্থা এয়ারটেল (Bharti Airtel) তাদের গ্রাহকদের ৩০,০০০ টাকা পর্যন্ত মূল্যের একাধিক সুবিধা বিনামূল্যে বা বিরাট ছাড়ের সাথে দিচ্ছে। এয়ারটেল অ্যাপে এয়ারটেলের ইনসাইডার রিওয়ার্ডস (Airtel Insider Rewards) ফিচারের অধীনে, ইউজাররা বিনামূল্যে এই পরিষেবাগুলি পেতে পারেন। এটিকে এয়ারটেল ইনসাইডার রিওয়ার্ডস প্রোগ্রাম বলা হচ্ছে। বিভিন্ন ভাষা শেখার জন্য ডুওলিঙ্গো (Duolingo) এবং বিনোদনের জন্য পকেট এফএম (Pocket FM)-এর মতো অ্যাপে গ্রাহকদের  বিনামূল্যে অ্যাক্সেস দেওয়া হচ্ছে। চলুন এই বিশেষ প্রোগ্রামের অধীনে উপলব্ধ সমস্ত সুবিধাগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।

৩০ হাজার টাকার সুবিধা মিলছে এয়ারটেল ইনসাইডার রিওয়ার্ডে 

এয়ারটেল তার ইনসাইডার প্রোগ্রামের অধীনে ডুওলিঙ্গো (Duolingo), পকেট এফএম (Pocket FM), ক্রোমা (Croma), অ্যাপোলো ২৪ x ৭ (Apollo 24 x 7) এবং সিনেপোলিস (Cinepolis) সহ বিভিন্ন পরিষেবার অ্যাক্সেস দিচ্ছে। ব্যবহারকারীরা ৩,১২০ টাকার একটি ১২-মাসের সুপার ডুওলিঙ্গো বান্ডেল বিনামূল্যে পেয়ে যাচ্ছেন। এছাড়াও, ক্রোমায় আইফোন ১৫, আইফোন ১৬ এবং আইফোন ১৭ মডেলে ২৩,০০০ টাকা পর্যন্ত ছাড়সহ বিভিন্ন গ্যাজেটে বিশেষ অফার দেওয়া হচ্ছে। বিনোদনের জন্য বিনামূল্যে তিন মাসের পকেট এফএম প্রিমিয়াম এবং সিনেমার টিকিটে ছাড়ের জন্য সিনেপোলিস অফারও মিলছে।

এছাড়াও এয়ারটেল ছয় মাসের জন্য বিনামূল্যে অ্যাপোলো সার্কেল মেম্বারশিপও দিচ্ছে। এয়ারটেল জানাচ্ছে, তাদের এই ইনসাইডার রিওয়ার্ডের উদ্দেশ্য হলো গ্রাহক হিসেবে সংযুক্ত থাকার জন্য এয়ারটেল ইউজারদের অতিরিক্ত সুবিধা প্রদান করা। ডুয়োলিঙ্গোর সাথে নতুন ভাষা শেখা হোক, অ্যাপোলো ২৪ x ৭-এ চিকিৎসা পরিষেবা হোক, সিনেপোলিসে সিনেমা দেখা হোক, ক্রোমাতে ইলেকট্রনিক্স ও গ্যাজেট কেনাকাটা হোক কিংবা পকেট এফএম-এ অডিও ড্রামা শোনা হোক – গ্রাহকরা তাদের প্রয়োজন ও আগ্রহ অনুযায়ী পরিষেবাগুলোর সদ্ব্যবহার করতে পারবেন।

আরও পড়ুন: বদলে যাচ্ছে হোয়াটসঅ্যাপ, আসছে একগুচ্ছ নতুন ফিচার্স

উল্লেখ্য, এই এয়ারটেল ইনসাইডার রিওয়ার্ডগুলি ক্লেইম করার জন্য এয়ারটেল প্রিপেইড ইউজারদের তাদের ফোনের এয়ারটেল অ্যাপে যেতে হবে। তারপর রিওয়ার্ডস অ্যান্ড ক্লেইমস (Rewards and Claims) সেকশনে যেতে হবে। এখান থেকে ক্লেইম বাটনে ক্লিক করে সমস্ত সুবিধা গ্রহণ করা যাবে।

google button