পুরুলিয়ার হিডেন জেম, দু’দিনের ছুটিতে ঘুরে আসুন ‘ব্লু লেক’, সৌন্দর্য দেখলে হারিয়ে যাবেন

Published:

Purulia Blue Lake

সহেলি মিত্র, কলকাতাঃ কথাতেই আছে বাঙালির পায়ের তলায় নতুন করে সর্ষে ফুল। আর শীত পড়তে না পড়তে এই ফুল আরও গজিয়ে উঠেছে। বেশিরভাগেরই মন চাইছে কোথা থেকে ঘুরে আসতে বিশেষ কোনও অফবিট জায়গা কোথায়। কিন্তু এখন প্রশ্ন, ভারতে আর কোথায়ই বা অফবিট জায়গা অবশিষ্ট আছে! কিন্তু আমরা যদি বলি আছে, এমন এক জায়গা যেটি এখনও প্রচারের আড়ালেই রয়েছে। এমন একটি লেক যেখানে গেলে বলতে বাধ্য হবেন, এটা পশ্চিমবঙ্গ! আজ কথা হচ্ছে পুরুলিয়া জেলায় অবস্থিত ‘ব্লু লেক’ (Purulia Blue Lake) নিয়ে।

ঘুরে আসুন পুরুলিয়ার অফবিট ‘ব্লু লেক’ থেকে

হ্যাঁ কলকাতা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে থাকা সুন্দর পুরুলিয়া (Offbeat Purulia) জেলায় রয়েছে একদম অফবিট ব্লু লেক। যেখানে আপনি গেলে একদম মন্ত্রমুগ্ধ হয়ে যাবেন। এখানে এলে ভাবতে বাধ্য হবেন, পুরুলিয়া জেলাতে এত সুন্দর জায়গা আছে অথচ আপনি কেন সেখানে যাননি এতদিন। গভীর খাদ এবং নীল জলরাশি আপনাকে অবাক করে রেখে দেবে।

যারা প্রকৃতিকে খুব কাছ থেকে দেখতে ভালোবাসেন তাঁদের কাছে এই ব্লু লেক বা মার্বেল লেক স্বর্গের থেকে কম কিছু নয়। অযোধ্যা পাহাড়ের এই মার্বেল লেক ভীষণ সুন্দর একটি জায়গা। এর অপরূপ সৌন্দর্য দেখতে বহু মানুষ ভিড় জমান। ফটো তোলার জন্য আদর্শ জায়গা এটি। আপনাদের জানিয়ে রাখি, এই লেকের পোশাকি নাম মার্বেল লেক হলেও অনেকেই এই জলাশয়কে পাতাল ড্যাম বা নীল ড্যম বলে থাকে।

আরও পড়ুনঃ এই শীতে ঘুরে আসুন পুরুলিয়ার রহস্যময় রাকাব জঙ্গল, জড়িয়ে রয়েছে কয়েকশো বছরের ইতিহাস

কীভাবে যাবেন?

এই মার্বেল লেক আসা খুবই সহজ। আগে আপনাকে কলকাতা থেকে বাসে বা ট্রেনে করে পুরুলিয়া স্টেশনে নামতে হবে। এরপর সেখান থেকে একটি গাড়ি ভাড়া করতে হবে। অযোধ্যা হিলটপ থেকে বামনি ফলস যাওয়ার পথে ডান দিকে কিছুটা গেলেই পাহাড়ের কোলে দেখতে পাওয়া যাবে লেকটিকে। তাহলে কী ভাবছেন, এই শীতে দুদিনের ছুটিতে মার্বেল লেক সহ অযোধ্যা হিলটপ ঘুরে আসুন।

google button