সাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি, দক্ষিণবঙ্গের ৫ জেলায় বৃষ্টির সম্ভাবনা, আজকের আবহাওয়া

Published:

Weather Today

সহেলি মিত্র, কলকাতাঃ আশঙ্কা সত্যি করে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হল ‘আকভান’। আর সেইসঙ্গে সিঁদুরে মেঘ দেখছেন বঙ্গবাসী। বুধবার সকাল থেকেই বাংলার আকাশের মুখ ভার। মনে হচ্ছে যে কোনও মুহূর্তে বৃষ্টি নামল বলে। আশঙ্কাটা খুব ভুলও নয়। ইতিমধ্যে উত্তরবঙ্গের জেলাগুলির কয়েকটি স্থানে খুব হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। এদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির (Weather Today) সম্ভাবনা রয়েছে। ফলে বাড়ি থেকে বেরনোর থাকলে সঙ্গে ছাতা সঙ্গে রাখতে ভুলবেন না।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই জেনে নেওয়া যাক সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal) কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, বুধবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া, কলকাতা, উত্তর ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। বাকি জেলাগুলির আবহাওয়া মোটের ওপর শুষ্ক থাকবে।

সূত্রের খবর, সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা এবং অন্যান্য আবহাওয়া পরিস্থিতি ঘূর্ণিঝড়ের তীব্রতা বৃদ্ধির জন্য অনুকূল। আবহাওয়া বিভাগ ক্রমাগত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং নিয়মিত তথ্য প্রদান করছে। সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, স্থলভাগে আঘাত হানার সময় বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার এবং দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১৪৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। সাম্প্রতিক সময়ে অন্ধ্রপ্রদেশের জন্য এটি তৃতীয় বড় ঘূর্ণিঝড়ের হুমকি এবং রাজ্য প্রশাসন ইতিমধ্যেই সতর্ক অবস্থায় রয়েছে।

আরও পড়ুন: ঊর্ধ্বমুখী ভুট্টার বাজার, আরও বাড়ছে ডিম-চিকেনের দাম

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার জেনে নেওয়া যাক সমগ্র উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal) কেমন থাকবে সে সম্পর্কে। পূর্বাভাস অনুযায়ী, এদিন উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং জেলায় খুব সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদবাকি জেলাগুলিতে এদিন কোনও বৃষ্টির সম্ভাবনা নেই।

আগামীকালের আবহাওয়া

বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগিনা জেলায়। এছাড়া হালকা থেকে মাঝারি বৃষ্টির জন্য সতর্কতা জারি কড়া হয়েছে ঝাড়গ্রাম, হাওড়া, কলকাতা এবং বাঁকুড়া জেলায়। উত্তরবঙ্গে আপাতত আগামী ২১ নভেম্বর অবধি বৃষ্টির সতর্কতা নেই।

google button