এবার পাঁঠার মাংস দিয়ে বানান জিভে জল আনা ‘নুকটি’, স্বাদ হবে অতুলনীয়, রইল পদ্ধতি

Published:

Nukti

প্রীতি পোদ্দার, কলকাতা: ছুটির দিনে পাঁঠার মাংস (Mutton) না হলে ঠিক জমে না, গরম গরম ভাত তার সঙ্গে ঝাল ঝাল পাঠার মাংস। বাঙালির খাদ্যরসিক মন পাঁঠার মাংসের নাম শুনলেই যেন একটু বেশিই খুশি হয়ে ওঠে। তবে সব সময় একঘেয়ে মাংসের ঝোল কিংবা কষা খেতে ভালো লাগে না। তাই স্বাদ বদলাতে এবার পাঁঠার মাংস দিয়ে বানিয়ে ফেলুন নুকটি (Nukti)। ভাত ছাড়াও, এই পদটি রুটি, লুচি ও পরোটার সঙ্গে বেশ জমিতে খাওয়া যেতে পারে। তাহলে চলুন আজকের প্রতিবেদনের মাধ্যমে সেই রেসিপিটি সম্পর্কে জেনে নেওয়া যাক বিস্তারিত।

উপকরণ

নুকটি বানানোর জন্য যে যে উপকরণগুলো দরকার সেগুলি হল- ৩০০ গ্রাম হাড় ছাড়া পাঁঠার মাংস, ৩টে বড় পেঁয়াজ কুচি, ১ টেবিল চামচ আদা কুচি, দেড় টেবিল চামচ রসুন কুচি, ৩-৪টি শুকনো লঙ্কা কুচি, নুন, ১ চা চামচ জিরে, ঘি, সাদা তেল।

রান্নার পদ্ধতি

নুকটি নামটা একটু অন্যরকম হলেও স্বাদে কিন্তু এটি একেবারে জমজমাট এই পদ। সবচেয়ে অবাক করা বিষয় হল ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করা যাবে এই পদ। তাহলে আর দেরি কেন? জেনে নিন নুকটি তৈরির সহজ রেসিপি সম্পর্কে।

  • প্রথমে কড়াইতে সাদা তেল গরম করে ওর মধ্যে বড় ১ চামচ মত ঘি ঢেলে সেটিকে মাঝারি ফ্লেমে গরম করে নিতে হবে। এরপর এতে ১ চা চামচ জিরে ফোড়ন দিয়ে দিতে হবে।
  • সাদা জিরে হালকা ভাজা ভাজা হয়ে এলে এবার ওর মধ্যে সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। হালকা নাড়াচাড়া করে সেটিকে ভেজে নিতে হবে। এটা সম্পূর্ণটাই মাঝারি গ্লেমে করতে হবে।
  • এরপর পেঁয়াজ হালকা বাদামি হয়ে এলে ওর মধ্যে ১ টেবিল চামচ আদা কুচি, দেড় টেবিল চামচ রসুন কুচি, ৩-৪টি শুকনো লঙ্কা কুচি দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে।
  • সবজিগুলো দেওয়া হয়ে গেলে ওর মধ্যে এবার ভালো করে ধুয়ে রাখা ৩০০ গ্রাম হাড় ছাড়া পাঁঠার মাংস দিয়ে দিতে হবে। মশলা হিসেবে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন। ভালো করে সম্পূর্ণটা মাখিয়ে নিয়ে অন্তত ৬-৭ মিনিট হালকা ভাজা ভাজা করে নিতে হবে।

আরও পড়ুন: রাজকীয় স্বাদের মিষ্টি এবার হবে বাড়িতেই, রইল মাখান্ডি হালু তৈরির সহজ পদ্ধতি

  • এবার মশলা সমেত মাংসটা একটি প্রেসার কুকারের মধ্যে ঢেলে দিতে হবে। তাতে আবার ৪ থেকে ৬টা শিশ দিয়ে দিতে হবে। এখানেও মাঝারি আঁচে সেদ্ধ করে নিতে হবে।
  • মাংসটা সেদ্ধ হয়ে এলে পুনরায় সেটি গ্যাসে চড়ানো কড়াইতে ঢেলে ওর মধ্যে এবার কাঁচা পেঁয়াজকুচি ছড়িয়ে দিন। আঁচটা বাড়িয়ে নিতে হবে। যতক্ষণ না মশলার ঝোলটা মাখা মাখা হচ্ছে ততক্ষণ এটিকে নাড়াচাড়া করতে হবে।
  • ৬-৭ মিনিট পর গ্রেভিটা যখন মাখো মাখা হয়ে আসবে তখন উপর থেকে পুনরায় বড় চামচের ১ চামচ ঘি ছড়িয়ে দিয়ে নামিয়ে নিতে হবে। ব্যস, তাহলেই তৈরি নুকটি।
আরওMuttonRecipe
google button