‘ভারতের হাত কেটে দেব’ সিন্ধু চুক্তি নিয়ে হুমকি দেওয়া সেই পাক মন্ত্রীই আসছেন দিল্লিতে

Published:

Pakistan SCO

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সিন্ধু জল বন্টন চুক্তি (Indus Waters Treaty) নিয়ে ভারত এবং পাকিস্তানের (Pakistan) মধ্যে টানাপোড়নের মাঝেই নয়া দিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া SCO সম্মেলনে যোগ দিতে আসছেন পশ্চিমের দেশের জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সমন্বয়মন্ত্রী মুসাদিক মাসুদ মালিক। আগামী 20 থেকে 22 নভেম্বর পর্যন্ত নয়া দিল্লিতে অনুষ্ঠিত হবে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সভ্যতাগত সংলাপ বা সম্মেলন। সেখানে উপস্থিত থাকবেন পাকিস্তানের এই মন্ত্রী। অনেকেই হয়তো জানেন না, এই মাসুদ মালিকই ভারতকে উদ্দেশ্য করে বলেছিলেন, পাকিস্তানের জলের প্রবাহে হস্তক্ষেপ করলে হাত কেটে দেওয়া হবে।

ভারতের হাত কেটে নেওয়ার হুমকি দিয়ে সুর নরম পাকমন্ত্রীর!

পাকিস্তানের একটি নিউজ চ্যানেলের অনুষ্ঠান চলাকালীন পাক নিউজ অ্যাঙ্কর মোহাম্মদ মালিক পাকিস্তানের ওই মন্ত্রীকে জিজ্ঞেস করেছিলেন, তিনি নয়া দিল্লিতে যাচ্ছেন, সেক্ষেত্রে সেখানে গিয়ে সিন্ধু জল বন্টন চুক্তির বিষয়টি তুলবেন কিনা! এর উত্তরে পাকিস্তানের ওই মন্ত্রী জানিয়েছিলেন, ওই সম্মেলনের এজেন্ডা এখনও চূড়ান্ত হয়নি। এটা ভারত এবং পাকিস্তানের দ্বিপাক্ষিক বৈঠক নয়, বরং সভ্যতাগত সংলাপের একটি বহুপাক্ষিক অনুষ্ঠান। তাই কোন বিষয় নিয়ে আলোচনা হবে সেটা এজেন্ডা সামনে এলেই স্পষ্ট হবে। এক কথায়, ভারতের বিরুদ্ধে নানান মন্তব্য করলেও এবার সুর নরম করলেন পাক মন্ত্রী।

এর আগে সিন্ধু জল বন্টন যুক্তি নিয়ে ভারতকে হুঁশিয়ারি দিয়েছিলেন পাকিস্তানের ওই মন্ত্রী। স্পষ্ট বলেছিলেন, পাকিস্তানের ভাগের জলে হাত দিলে হাত কেটে দেওয়া হবে! এদিন অনুষ্ঠান চলাকালীন সে কথাটাই পাক মন্ত্রীকে মনে করিয়ে দিয়েছিলেন পাকিস্তানের ওই জিউজ অ্যাঙ্কর। বলাই বাহুল্য, পাহেলগাঁও জঙ্গি হামলার পর সিন্ধু জল চুক্তি ‘অ্যাবেয়েন্সে’ রাখার সিদ্ধান্ত নিয়েছিল ভারত। একেবারে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছিল, পাকিস্তান সীমান্ত সন্ত্রাস বন্ধ না করলে চুক্তি পুনর্বহাল হবে না। সেই সিদ্ধান্তে অটল রয়েছে ভারত।

 

আরও পড়ুন: জাতিসংঘে ভারতের পাশে দাঁড়াল না বাংলাদেশ

উল্লেখ্য, ভারত সিন্ধু জল বন্টন চুক্তি স্থগিত করে দেওয়ার পর নানাভাবে নরমে গরমে হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। পাকিস্তানের নেতা মন্ত্রীরা নানান সময়ে ভারতকে যুদ্ধের হুমকি পর্যন্ত দিয়েছিলেন। এমনকি সেই হুমকি শোনা গিয়েছিল খোদ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের গলাতেও। শুধু তাই নয়, ভারতের বিরুদ্ধে নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত সালিশি আদালতেরও দ্বারস্থ হয়েছিল পাকিস্তান। যদিও সেই আদালতের রায় উড়িয়ে দিয়েছে নয়া দিল্লি।

google button