দিল্লি ছাড়া ভারতের আর কোথাও যেতে রাজি নন বালেন! কেন এমন কড়া সিদ্ধান্ত?

Published:

Balen India Tour

বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সাথে দ্বিপাক্ষিক বৈঠক করতে ভারতে আসছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন শাহ (Balen Shah)। দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মতো এদেশে আসতে চলেছেন তিনি। তবে দেশের মাটিতে পা রাখার আগেই বিশেষ শর্ত রাখলেন প্রতিবেশী দেশটির প্রধানমন্ত্রী। বালেন জানিয়ে দিলেন, তাঁর ভারত সফর দীর্ঘ হচ্ছে না। মাত্র 25 ঘন্টা, দিল্লিতে থাকবেন তিনি। দিল্লি ছাড়া ভারতের আর অন্য কোথাও যাবেন না নেপালের প্রধানমন্ত্রী। সেক্ষেত্রে, 22 নভেম্বর ভারতে আসার পর, পরের দিন দুপুরেই নেপালে ফিরে যাওয়ার কথা রয়েছে তাঁর।

কেন এমন শর্তে ভারতে আসছেন নেপালের প্রধানমন্ত্রী?

কাঠমান্ডু পোস্টের রিপোর্ট অনুযায়ী, বালেনের তিন দিনের ভারত সফরের পরিকল্পনা করা হয়েছিল। এও জানা গিয়েছে, দিল্লির পাশাপাশি তাঁকে আহমেদাবাদ বা বেঙ্গালুরুতে নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু সেই প্রস্তাবে রাজি হননি কাঠমান্ডুর প্রাক্তন মেয়র। ফলে খুব স্বাভাবিকভাবেই দিল্লিতেই সীমাবদ্ধ থাকছে নেপালের নতুন প্রধানমন্ত্রীর ভারত সফর। আসলে অল্প সময়ের মধ্যে ভারতের সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে ফিরে যেতে চাইছেন তিনি।

যা খবর, এই সফরের মধ্যে দিয়ে ভারতের সাথে নেপালের হাওয়াই যোগাযোগ বা এয়ার কানেক্টিভিটি বাড়ানোই বালেনের অন্যতম প্রধান লক্ষ্য। এমনিতেও ভৈরহাওয়া, নেপালগঞ্জ, মহেন্দ্রনগর এবং জনকপুরের দিক দিয়ে নতুন আন্তর্জাতিক বিমান চলাচলের পথ তৈরির দাবি বহুদিনের। মূলত ভারতের আকাশসীমা ব্যবহার করে নেপালের বিমান চলাচল আরও সহজ করার বিষয়েও দুই দেশের মধ্যে আলোচনা হতে পারে।

আরও পড়ুন: ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কাকে পেছনে ফেলে টেস্টে নতুন পথ দেখাল বাংলাদেশ

এছাড়াও কিছু রিপোর্ট বলছে, বন্যা পরবর্তী পরিস্থিতিতে ভারতের কাছ থেকে অর্থনৈতিক সহযোগিতা পেতেও নরেন্দ্র মোদির কাছে বিশেষ আবেদন রাখতে পারেন বালেন। যদিও ইতিমধ্যেই নাকি ভারতের কাছে নেপাল 2 বিলিয়ন ডলার অনুদান চেয়ে বসেছে। সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্গঠনের পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণে আর্থিক সাহায্য চাইছে নেপাল। সেক্ষেত্রে 23 নভেম্বর ভারতের তরফে আনুষ্ঠানিকভাবে নেপালের জন্য আর্থিক প্যাকেজ ঘোষণা করা হতে পারে। বলে রাখি, 22 নভেম্বর নেপালের প্রধানমন্ত্রী দিল্লিতে আসার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে 30 মিনিট একান্ত বৈঠক হতে পারে তাঁর। সেই বৈঠক সম্পূর্ণ হলেই দুই দেশের প্রতিনিধি পর্যায়ের বৈঠক হবে।

google button