জাতিসংঘে ভারতের পাশে দাঁড়াল না বাংলাদেশ

Published:

UN India Bangladesh

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত রাখার আহ্বান জানিয়ে জাতিসংঘে (United Nations) আনা হয়েছিল একটি প্রস্তাব। সেই প্রস্তাবের বিপক্ষে ভারত (India), আমেরিকা, চিন সহ 33টি দেশ ভোট দিলেও ভিন্ন পথে হাঁটলো বাংলাদেশ (Bangladesh)। এই প্রস্তাবের বিপক্ষে ভারত সহ বাকি দেশগুলির পাশে দাঁড়ালো না প্রতিবেশী রাষ্ট্রটি। এমনকি এই প্রস্তাবের পক্ষেও ভোট দেয়নি বাংলাদেশ। বরং ভোটদান থেকে নিজেদের বিরত রেখেছে তারা। বাংলাদেশের পাশাপাশি মোট 16টি দেশ এই প্রস্তাবের স্বপক্ষে বা বিপক্ষে ভোট দেয়নি।

জাতিসংঘে ভারতের পাশে দাঁড়াল না বাংলাদেশ!

জাতিসংঘের তরফে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত শুক্রবার, মৃত্যুদণ্ড ব্যবহারে স্থগিতাদেশ নামক একটি প্রস্তাব জাতিসংঘের সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে উত্থাপন করেছিল মেক্সিকো। ভোটাভুটির পর শেষ পর্যন্ত কমিটি সেই প্রস্তাব গ্রহণ করে। যা খবর, ওই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে 133টি দেশ এবং বিপক্ষে ভোট দিয়েছে ভারত সহ 33টি রাষ্ট্র। এছাড়া বাংলাদেশের মতো মোট 16টি দেশ ভোটদান থেকে বিরত থেকেছে।

এখন প্রশ্ন, কেন এমন সিদ্ধান্ত নিল বাংলাদেশ? ভারত সহ বাকি দেশগুলির সাথে সাথে কেনই বা প্রস্তাবের বিপক্ষে ভোট দিল না তারা? এ প্রসঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র দাবি করছে, 2024 সালে গণ-অভ্যুত্থানের আগে বাংলাদেশ প্রত্যেক বছরই জাতিসংঘে এই ধরনের প্রস্তাবের বিপক্ষে ভোট দিত। তবে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই মানবাধিকার অঙ্গীকার রক্ষার অংশ হিসেবে বাংলাদেশ এই ধরনের প্রস্তাবের পক্ষে বা বিপক্ষে ভোট দান থেকে বিরত থাকছে।

আরও পড়ুন: ৯ নম্বরে নেমে হাফ সেঞ্চুরি, প্রথম প্লেয়ার হিসেবে ইতিহাস গড়লেন KKR-র ফাস্ট বোলার

যদিও বাংলাদেশের প্রচলিত আইনে এখনও মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। ঠিক সে কারণেই জাতিসংঘের বিশেষ কমিটিতে রাখা প্রস্তাবের পক্ষে ভোট দেয়নি পদ্মা পাড়ের দেশ। এদিকে প্রস্তাবটির বিপক্ষে ভোট দান করেছে, ভারত, চিন, আমেরিকা, জাপান, সৌদি আরব, পাকিস্তান, ইরান, ইরাক, মিসর, বাহরাইন, কুয়েত, মালদ্বীপ, কাতার, ওমানের মতো দেশগুলি। বলে রাখা প্রয়োজন, জাতিসংঘে আনা প্রস্তাবে সমস্ত দেশের প্রতি মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত রাখার আহ্বান জানানো হয়েছে। এর প্রধান লক্ষ্য, পর্যায়ক্রমিকভাবে সর্বোচ্চ শাস্তি হিসেবে প্রাণহানির ধারণা বা বিষয়টি পুরোপুরি বিলুপ্ত করা।

google button