সহেলি মিত্র, কলকাতাঃ বছর শেষ হওয়ার আগে ফের বড় চমক দিল রাজ্য সরকার। ৩% মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধি (Dearness Allowance)- র ঘোষণা করল সরকার। সংশোধিত হারটি ১ জুলাই, ২০২৬ তারিখ থেকে পূর্ববর্তী তারিখ থেকে কার্যকর হবে বলে খবর। কতজন কর্মী থেকে শুরু করে পেনশন প্রাপক উপকৃত হবেন? এখন সেই প্রশ্নই উঠছে।
৩% ডিএ বৃদ্ধির করল রাজ্য সরকার
জানা গিয়েছে, আজ মঙ্গলবার ওড়িশার (Government of Odisha) মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি মঙ্গলবার মহার্ঘ ভাতা ৩ শতাংশ বৃদ্ধি করেছেন। অন্যদিকে একই অনুপাতে পেনশনভোগীদের মহার্ঘ ত্রাণ বাড়ানোর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। নতুন এই সংশোধিত হারটি ১ জুলাই, ২০২৬ তারিখ থেকে পূর্ববর্তী তারিখ থেকে কার্যকর হবে।
সর্বশেষ ঘোষণা অনুযায়ী, রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ ৬০ শতাংশ থেকে বেড়ে ৬৩ শতাংশ হয়েছে। মুখ্যমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, বর্ধিত মহার্ঘ ভাতা নভেম্বর মাসের বেতনের সঙ্গে নগদে প্রদান করা হবে। পেনশনভোগীরা তাদের অস্থায়ী বৃদ্ধিতেও অনুরূপ ৩ শতাংশ বৃদ্ধি পাবেন এবং এই সংশোধিত পরিমাণটি তাদের নভেম্বর মাসের পেনশনের সাথে প্রদান করা হবে।
আরও পড়ুনঃ ভরদুপুরে বড় দুর্ঘটনা, ভাতারে ট্যাংকারের পিছনে সজোরে ধাক্কা SBSTC বাসের, আহত ২৫
উপকৃত হবেন ৮.৫ লক্ষ কর্মী
সূত্রের খবর, সরকারের এহেন সিদ্ধান্তের ফলে ওড়িশা জুড়ে প্রায় ৮.৫ লক্ষ রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগী উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, এর আগে গত জুলাই মাসে সরকার এক লাফে ৫ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিল।










