IPL থেকে অবসর নিলেন মহেন্দ্র সিং ধোনি, মেন্টর হলেন এই দলের

Published:

MS Dhoni ipl

বিক্রম ব্যানার্জী, কলকাতা: জল্পনা শেষ হলো। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আর ব্যাট হাতে দেখা যাবে না মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni)। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন আগে, এবার IPL থেকেও সরে দাঁড়ালেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক। তবে চেন্নাই সুপার কিংসের শেষ হচ্ছে না ধোনির যাত্রা। পাঁচ বারের চ্যাম্পিয়নদের মেন্টর হিসেবে দেখা যাবে মাহিকে। ইতিমধ্যেই সে কথা ঘোষণা করে দিয়েছে চেন্নাই সুপার কিংস ম্যানেজমেন্ট। তবে, ক্রিকেটার ধোনি IPL ছড়ায় ভক্তদের যে মন ভাঙলো, সে কথা বলাই যায়।

IPL এ শেষ ক্রিকেটার মাহির যাত্রা

6 বছর আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়য়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। পুরোপুরি নজর দিয়েছিলেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে। মাঝে অবসরের জল্পনা বাড়লেও ভক্তদের জন্যই IPL এ নিজেকে মানিয়ে নিয়েছিলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। যদিও গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চেন্নাইয়ের হয়ে মাঠেই দেখা যায়নি মাহিকে। শোনা গিয়েছিল, চোট এবং শারীরিক কিছু সমস্যার কারণে খেলতে পারেননি তিনি। ফলে জল্পনা বেড়েছিল 2027 IPL শুরুর আগেই অবসর ঘোষণা করতে পারেন ধোনি।

আজ অর্থাৎ 17 নভেম্বর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দলগুলির কাছে ধরে রাখা এবং ছেড়ে দেওয়া প্লেয়ারের তালিকা দেওয়ার শেষ দিন। আর সেই দিনেই মাহির অবসরের কথা ঘোষণা করলো চেন্নাই সুপার কিংস ম্যানেজমেন্ট। চেন্নাই সুপার কিংসের মালিক এন শ্রীনিবাসন এক বিবৃতিতে নিশ্চিত করে দিয়েছেন, ক্রিকেটার মাহিকে আর মাঠে পাওয়া যাবে না। তবে মেন্টর হিসেবে দলের সঙ্গেই থাকছেন ধোনি।

আরও পড়ুন: ভরদুপুরে বড় দুর্ঘটনা, ভাতারে ট্যাংকারের পিছনে সজোরে ধাক্কা SBSTC বাসের, আহত ২৫

প্রসঙ্গত, 2008 সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জন্ম লগ্ন থেকেই চেন্নাই সুপার কিংসের সঙ্গে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। মাঝে অবশ্য রাইজিং পুনে সুপার জায়ান্টস দলটিতে খেলেছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। তবে নিজের ক্রিকেট জীবনের বেশিরভাগ সময়টাই দিয়েছেন চেন্নাইকে। ধোনির নেতৃত্বেই পাঁচটি IPL ট্রফি জিতেছে CSK। সেই 7 নম্বর জার্সি একেবারে অন্তরালে থেকেই অবসরের পথে পা বাড়াল।

google button