ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কাকে পেছনে ফেলে টেস্টে নতুন পথ দেখাল বাংলাদেশ

Published:

Bangladesh Test

বিক্রম ব্যানার্জী, কলকাতা: লাল বলের ক্রিকেটে ইতিহাস গড়েছে বাংলাদেশ (Bangladesh)। দক্ষিণ আফ্রিকার মাটিতে দাঁড়িয়ে প্রথম টেস্টের প্রথম ইনিংসে 400 রান তুলে ইতিমধ্যেই এশিয়ার প্রথম দল হয়ে উঠেছে টাইগার ব্রিগেড। আর বাংলাদেশের এই বিরাট রান তৈরিতে সবচেয়ে বড় অবদান রেখেছেন তৌহিদ হৃদয় এবং লিটন দাস। হাফ সেঞ্চুরি করেছেন তানজিদ হাসানও। তাঁদের ঘাড়ে ভর করেই 400 রান তোলার সাথে সাথে ভারত, পাকিস্তান এবং শ্রীলঙ্কার মতো দলকে পেছনে ফেলে দিল বাংলাদেশ। কিন্তু কীভাবে?

ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কাকে টপকে গেল বাংলাদেশ

প্রথম টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার মাটিতে দাঁড়িয়ে যে 400 রান গড়েছে, সেই কাজ এর আগে করে দেখাতে পারেনি এশিয়ার কোনও ক্রিকেট দল। শেষবারের মতো, 2020-21 সিজনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ চলাকালীন তাদের ঘরের মাঠেই এক ইনিংসে 396 রান করতে পেরেছিল শ্রীলঙ্কা। এবার সেই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ে দিল বাংলাদেশ বাহিনী।

এখানেই শেষ নয়, দীর্ঘ 17 বছরের ইতিহাসে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজের প্রথম ইনিংসে প্রথমবারের মতো 400 রান করা দল হয়ে উঠল বাংলাদেশ। এর আগে শেষবারের 2008-2009 মরসুমে দক্ষিণ আফ্রিকার মাটিতে দাঁড়িয়ে টেস্টের এক ইনিংসে 466 রান করেছিল অস্ট্রেলিয়া। সেটাই বড় ইতিহাস হয়ে রয়ে গিয়েছে। এখন দেখার, আগামী দিনে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্টে অস্ট্রেলিয়ার এই রেকর্ড ভাঙতে পারে কোন দল।

আরও পড়ুন: IPL থেকে অবসর নিলেন মহেন্দ্র সিং ধোনি, মেন্টর হলেন এই দলের

উল্লেখ্য, প্রথম টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের 400 রানের জবাবে ব্যাট করতে নেমে প্রতিবেদনটি লেখার আগে পর্যন্ত 90 ওভারে মধ্যাহ্ন ভোজের বিরতিতে গিয়েছিল দুই দল। সেই সময় অবশ্য 7 উইকেট হারিয়ে 386 রান তুলে ফেলেছিল দক্ষিণ আফ্রিকা। এখন দেখার বাংলাদেশের বিরুদ্ধে নিজেদের প্রথম ইনিংসে ঠিক কত রান করতে পারে প্রোটিয়া দল।

google button