কাজ হারানোর ভয়, পাঞ্চেত ড্যামে সোলার প্রকল্পের বিরুদ্ধে নৌকা নিয়ে মশাল মিছিল

Published:

Panchet Dam

প্রীতি পোদ্দার, কলকাতা: নতুন করে জীবিকা হারানোর আশঙ্কা নিয়ে এবার পাঞ্চেত ড্যামে (Panchet Dam) সোলার প্র্যেক্টের বিরুদ্ধে নামলেন মৎসজীবি ও আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা। ৫০ টির উপর বেশি নৌকা নিয়ে আয়োজন করা হয়েছিল সেই অভিনব নৌকা মিছিল। একদিকে প্রায় ৭০ বছর আগের উচ্ছেদের ক্ষত, অন্যদিকে নতুন করে জীবিকা হারানোর ভয়ে প্রতিবাদ (Panchet Dam Fishermen Protest) এতটাই শক্তিশালী ছিল যে সন্ধ্যা নামতেই পাঞ্চেত বাঁধের দুই পাড়ে ঝাড়খণ্ড ও পুরুলিয়ার দিকেও জ্বলে উঠল প্রতিবাদের মশাল।

সোলার প্যানেল নিয়ে বিক্ষোভ

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, পশ্চিমবঙ্গের পুরুলিয়া ও ঝাড়খণ্ডের ধানবাদ জেলার সীমান্তবর্তী পাঞ্চেত ড্যামে প্রায় ২,৫০০-এর বেশি মৎস্যজীবী পরিবার প্রতিদিন এই জলাধারে নৌকা নিয়ে মাছ ধরে সংসার চালান। কিন্তু সম্প্রতি সেখানে প্রাইভেট কোম্পানি গ্রিণ ভ্যালি রিনিউয়েবেল এনার্জী লিমিটেড এবং NTPC যৌথভাবে পাঞ্চেতে এবং ওরিয়ন পাওয়ারস সোলার প্রজেক্ট মাইথনে করবে। আর তাতেই ক্ষুব্ধ মৎসজীবি ও আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা। তাঁদের ধারণা, জলাধারের বিশাল অংশে সোলার প্যানেল বসানো হলে নৌকা চালানো এবং জাল ফেলে মাছ ধরা অসম্ভব হয়ে পড়বে। এমনকি মাছের প্রজনন ও বাস্তুতন্ত্র নষ্ট হবে বলেও আশঙ্কা করা হচ্ছে। আর তাই সেই প্রতিবাদে গতকাল, সোমবার প্রতিবাদের মশাল জ্বালিয়ে নৌকো মিছিল করলেন স্থানীয়রা।

উচ্ছেদের ক্ষত আজও দগদগে!

আন্দোলনকারীদের অভিযোগ, ১৯৫৭ সালে দামোদর ভ্যালি করপোরেশন (ডিভিসি) পাঞ্চেত ও মাইথন বাঁধ তৈরি করার পর বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছিল। প্রায় ৪৫ হাজার একর জমি এবং বহু গ্রামের মানুষগুলোর চাষের জমি, ঘর বাড়ি, সব্জি বাগান, দোকান পাট, মন্দির মসজিদ সহ সব স্বপ্ন ডুবিয়ে দিয়েছিল সেই জল। শুধু তাই নয়, বহু মানুষ রাতারাতি হারান তাঁদের ভিটেমাটি ও জীবিকার অবলম্বন। সরকারের ক্ষতিপূরণের ব্যবস্থাতেও বহু প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষ বঞ্চিত থেকে গিয়েছেন। যে কয়েকজনকে পুনর্বাসন দিয়েছে তাদের জমির কোন কাগজ দেয়নি। সরকারি হিসাবে ২৬৩০ ঘর বাঁধের জন্য উচ্ছেদ হয়েছে। কিন্তু আসল সংখ্যা অনেক বেশী। জানা যায় ২৪০ টা গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন: ভরদুপুরে বড় দুর্ঘটনা, ভাতারে ট্যাংকারের পিছনে সজোরে ধাক্কা SBSTC বাসের, আহত ২৫

আলোচনা ছাড়াই প্রকল্পের কাজের অভিযোগ

জানা গিয়েছে, ১৯৬৭ সালে দামোদর ভ্যালি বাস্তুহারা সংগ্রাম সমিতি তৈরি হওয়ায় বহু আন্দোলনের মধ্যে দিয়ে কিছু ক্ষতিপূরণ ও কয়েকটি চাকরি আদায় করতে পেরেছিল আন্দোলনকারীরা। কিন্তু ন্যায়্য ক্ষতিপূরণ পায়নি বহু মানুষ। এবার পুনরায় সেই ক্ষতির ছায়া দেখতে পাচ্ছেন তাঁরা। আন্দোলনকারীরা জানিয়েছেন, আজ আবার পাঞ্চেতে ৭৫ মেগাওয়াট ও মাইথনে ২৩৪ মেগাওয়াট ভাসমান সোলার প্রজেক্টের কারণে ফের জীবিকা থেকে উচ্ছেদ হবেন হাজার হাজার মৎসজীবি। এদিকে এই প্রজেক্ট করা নিয়ে ক্ষতিগ্রস্থ মানুষের সাথে কোন আলোচনা করা হয়নি। এমনকি যেখানে সোলার প্লান্ট যেটা জমির উপর বসবে তার প্রায় ৩০ শতাংশ জমিও ডিভিসির নয়। কিন্তু তবুও এই নিয়ে হচ্ছে না কোনো আলোচনা। তাই বাধ্য হয়ে পুনরায় মিছিলে নামতে হল স্থানীয়দের।

উল্লেখ্য, কিছুদিন আগে গোগনা আদিবাসী গ্রামে প্রকল্পের কাজ করতে গেলে গ্রামবাসীরা ঠিকাদারকে ফিরিয়ে দিয়েছিল। এমনকি প্রায় ২০ দিন আগে একটি বার্জ থেকে বাঁধের জলে সিমেন্টের স্ল্যাব ফেলা হচ্ছে খবর পেয়ে মহিলা-পুরুষ নির্বিশেষে নৌকা নিয়ে বাঁধের মাঝখানে পৌঁছে কাজ বন্ধ করে দেয় এবং বার্জটিকে বাঁধের পাড়ের দিকে সরিয়ে দেওয়া হয়। আন্দোলনকারীদের স্পষ্ট বার্তা, তাঁদের দাবি ও আপত্তির নিষ্পত্তি না করে কোনওভাবেই সোলার প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যেতে দেওয়া হবে না।

google button