ক্রমেই এগোচ্ছে ‘আকভান’, বুধ থেকেই ভিজবে কলকাতাসহ দক্ষিণবঙ্গ, আগামীকালের আবহাওয়া

Published:

Weather Tomorrow

প্রীতি পোদ্দার, কলকাতা: গ্রীষ্ম, শরৎ, শীত বছরের বেশিরভাগ সময়ই হয়ে চলেছে বৃষ্টি, তার উপর ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘আকভান’। আশঙ্কা করা হচ্ছে আগামী বৃহস্পতিবার এই ঘূর্ণিঝড় ক্রমশ শক্তি বাড়িয়ে ‘অতি প্রবল’ ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে অন্ধ্রপ্রদেশে আছড়ে পড়বে। এদিকে আগামীকাল, বুধবার (Weather Tomorrow) সকাল থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভিজবে কলকাতাও (Kolkata)। শুধু তাই নয়, উত্তরবঙ্গেও থাকবে এমন আবহাওয়া।

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’

মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, নিম্নচাপটি ক্রমশ উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হয়ে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের ওপর একটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আবহবিদেরা জানাচ্ছেন, এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হবে। যদি পূর্বাভাস মিলে যায় তাহলে আগামী ১৯ নভেম্বর বৃহস্পতিবার সকালের দিকে ‘অতি প্রবল’ ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়বে। তখন এর গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ১৪৫ কিমি হতে পারে।

যদিও ঘূর্ণিঝড় আকভানের প্রভাব সরাসরি পশ্চিমবঙ্গে পড়বে না, কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল বুধবার থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে আজ সব জেলায় শুষ্ক আবহাওয়া থাকলেও। আগামীকাল সকাল থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী, আগামীকাল, বুধবার সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ থাকবে। বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা ও হাওড়া জেলায় এক বা দুই জায়গায় হালকা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা। পাশাপাশি বজ্রবিদ্যুৎসহ ৩০ থেকে ৪০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। সেক্ষেত্রে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। এবং বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবারও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা ও হাওড়া জেলায় অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই আবহাওয়া আগামী শনিবার পর্যন্ত বজায় থাকবে। রবিবার থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে। এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কের।

আরও পড়ুন: কাজ হারানোর ভয়, পাঞ্চেত ড্যামে সোলার প্রকল্পের বিরুদ্ধে নৌকা নিয়ে মশাল মিছিল

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

উত্তরবঙ্গে আজ সকাল থেকেই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় কয়েকটি জায়গায় হালকা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হয়েছে। যদিও সব জায়গায় হচ্ছে না। তবে আগামীকাল, বুধবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলায় এক বা দুই জায়গায় হালকা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে শুষ্ক থাকবে আবহাওয়া। তবে বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গের সব জেলায় শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা রয়েছে।

google button