বিক্রম ব্যানার্জী, কলকাতা: দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দীর্ঘ বিক্ষোভ কর্মসূচি থেকে আপাতত বিরতি নিয়ে এবার বড় উদ্যোগ ককরোচ জনতা পার্টির (Cockroach Janta Party)। খুব শীঘ্রই, ককরোচ ক্লাব (Cockroach Club) চালু করতে চলেছে CJP। কিন্তু ঠিক কী হবে এই ক্লাবে? কারাই বা এই ক্লাবের সদস্য হবেন? এ সংক্রান্ত কোনও তথ্য স্পষ্ট করে জানায়নি CJP। যদিও সোশ্যাল মিডিয়ায় ককরোচ ক্লাবের এক ঝলক প্রকাশ্যে এনেছে CJP।
আসছে ককরোচ ক্লাব
সোশ্যাল মিডিয়ায় আরশোলাদের তরফে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গিয়েছে ককরোচ ক্লাবের প্রথম ঝলক। সেখানে একটি অডিটোরিয়াম, মঞ্চ এবং মাইক্রোফোন দেখা যাচ্ছে। ওই ট্রেলার ভিডিওটিতে জানানো হয়েছে, খুব শীঘ্রই এই ক্লাব নিয়ে বিস্তারিত তথ্য জানানো হবে। তবে ভিডিওটি দেখে অনেকেই মনে করছেন, এবার হয়তো ককরোচদের বিভিন্ন দাবি এবং ইস্যু নিয়ে আলোচনা, বিতর্কের জন্য একটি বিশেষ মঞ্চ তৈরি করা হতে পারে। সেটার নামই দেওয়া হতে পারে ককরোচ ক্লাব।
বলাই বাহুল্য, দেশের মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে দীর্ঘ বিক্ষোভের পর আইনি জটিলতায় জড়িয়ে শেষ পর্যন্ত দলের সদস্য এবং সমর্থকদের দীপাবলিতে নিজেদের বাড়িতে পরিবারের সাথে সময় কাটানোর পরামর্শ দিয়েছিলেন। দীপাবলি, ছটপুজো কেটে যাওয়া সত্ত্বেও নতুন কোনও আন্দোলন বা বিক্ষোভের ঘোষণা করেনি আরশোলারা। CJP-র এমন অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।
View this post on Instagram
আরও পড়ুন: দিল্লি ছাড়া ভারতের আর কোথাও যেতে রাজি নন বালেন! কেন এমন কড়া সিদ্ধান্ত?
ওয়াকিবহাল মহলের একাংশের দাবি, নানান আইনি জটিলতার কারণে নিজেদের স্বার্থে আন্দোলন বা বিক্ষোভ থেকে নিজেদের সরিয়ে রেখেছে CJP! যদিও ককরোচরা এর আগে বিবৃতি দিয়ে জানিয়েছিল, ভবিষ্যতে তাদের বিক্ষোভ বা আন্দোলনের ধরন বদলাতে পারে। এবার কি তাহলে সেই মতোই ক্লাব তৈরি করে ভিন্ন উপায়ে প্রতিবাদ জানাতে চলেছে আরশোলারা? সবটাই পরিষ্কার হবে সময়ের সাথে সাথে।










