বিক্রম ব্যানার্জী, কলকাতা: বড় সিদ্ধান্ত নিল কলকাতা নাইট রাইডার্স (KKR Retention)। 2027 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগে একাধিক জনপ্রিয় ক্রিকেটারকে ছেড়ে দিল শাহরুখ খানের ম্যানেজমেন্ট। বাদ পড়লেন আকাশদীপ থেকে শুরু করে বাংলাদেশের মুস্তাফিজুর রহমান, শ্রীলঙ্কার মাথিশা পাথিরানার মতো প্লেয়ারেরা। সবচেয়ে অবাক করা বিষয়, সম্প্রতি দুর্দান্ত ছন্দে থাকা সত্ত্বেও বাদ দেওয়া হল জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানিকেও, এমনটাই দাবি করছে ক্রিকবাজের রিপোর্ট।
কাদের ধরে রাখল আর কাদের ছাড়ল KKR?
ধরে রাখা প্লেয়ারদের তালিকা
রিপোর্ট অনুযায়ী, 2027 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জন্য যে প্লেয়ারদের ধরে রেখেছে কলকাতা নাইট রাইডার্স, তারা হলেন—
রিঙ্কু সিং
অঙ্গকৃষ রঘুবংশী
মণীশ পাণ্ডে
রভম্যান পাওয়েল
ফিন অ্যালেন
টিম শেইফার্ট
অনুকূল রায়
ক্যামেরন গ্রিন
রামানদীপ সিং
সার্থক রঞ্জন
সুনীল নারিন
হর্ষিত রানা
কার্তিক ত্যাগী
প্রশান্ত সোলাঙ্কি
বৈভব অরোরা
বরুণ চক্রবর্তী
সৌরভ দুবে
সবমিলিয়ে মোট, 17 জন দেশি-বিদেশি খেলোয়াড়দের ধরে রেখেছে কলকাতা নাইট রাইডার্স ফ্রাঞ্চাইজি।
ছেড়ে দেওয়া প্লেয়ারদের তালিকা
আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগে 12 জন জনপ্রিয় ক্রিকেটারকে ছেড়ে দিল KKR। তাঁরা হলেন—
অজিঙ্কা রাহানে
আকাশ দীপ
ব্লেসিং মুজারাবানি
দক্ষ কামরা
লুভনিথ সিসোদিয়া
মাথিশা পাথিরানা
মুস্তাফিজুর রহমান
নভদীপ সাইনি
রাচিন রবীন্দ্র
রাহুল ত্রিপাঠী
তেজস্বী সিং
উমরান মালিক
আরও পড়ুন: আর বিক্ষোভ নয়! এবার ক্লাব চালু করছে CJP, কী হবে সেখানে?
প্রসঙ্গত, অপ্রত্যাশিত হলেও অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিনকে ধরে রাখল কলকাতা নাইট রাইডার্স। এই প্লেয়ার অবশ্য গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সে অর্থে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। অনেকেই মনে করছেন, যশস্বী জয়সওয়ালের সাথে ট্রেড করার জন্যই তাঁকে ধরে রেখেছে কলকাতা। এছাড়াও জিম্বাবুয়ের দাপুটে বোলার ব্লেসিংকে কলকাতার ছেড়ে দেওয়াটা বেশ চোখে লেগেছে ভক্তদের। কারণ তাঁর পারফরমেন্স দেখে অনেকেই মনে করেছিলেন, এই প্লেয়ারকে হয়তো ছাড়বে না KKR। সব মিলিয়ে, 12 জন প্লেয়ারকে ছেড়ে দিয়ে এই মুহূর্তে কলকাতার পার্সে রয়েছে 41.65 কোটি টাকা।










