মিলবে ৩০ হাজার টাকা সুবিধা, সরকারি আধিকারিকদের জন্য বড় ঘোষণা নবান্নের

Published:

Government of West Bengal

সৌভিক মুখার্জী, কলকাতা: সরকারি আধিকারিকদের জন্য এবার একগুচ্ছ ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। বিশেষ করে আইপিএস অফিসারদের জন্য এবার নতুন আর্থিক সুযোগ-সুবিধা ও ভাতার ঘোষণা করল নবান্ন। জানা গিয়েছে, বাড়ি ভাড়ার খরচ থেকে শুরু করে বিশেষ ভাতা এবং সন্তানদের জন্য শিক্ষা ঋণ দেওয়া হবে এবার রাজ্য সরকারের তরফ থেকে। এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে জারি করা হয়েছে। আর সেই বিজ্ঞপ্তিতে কর্মরত অফিসারদের পাশাপাশি অবসরপ্রাপ্ত ডিজিপি পদমর্যাদার আধিকারিকদের জন্য রয়েছে বিশেষ সুবিধা।

আইপিএস অফিসারদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ইতিমধ্যে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেখানে কলকাতায় কর্মরত আইজি পদমর্যাদার নিচের আইপিএস অফিসাররা এখন থেকে মাসে অতিরিক্ত ১০ হাজার টাকা করে বিশেষ ভাতা পাবেন বলে জানানো হয়েছে। এমনকি পরবর্তী সময়ে সেই ভাতা ৩০ হাজার টাকা পর্যন্ত বাড়ার সুবিধা রয়েছে বলেও খবর। এদিকে যে সমস্ত আইপিএস অফিসাররা সরকারি আবাসন পাননি বা বাড়ি ভাড়া ভাত নেন না, তাদের জন্য সর্বোচ্চ ৬০ হাজার টাকা করে প্রতি মাসে দেওয়া হবে। আর প্রতি ৩ বছর অন্তর এই টাকা ২০ শতাংশ বাড়বে।

তার পাশাপাশি আইপিএস অফিসারদের সন্তানদের উচ্চশিক্ষার জন্য রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হবে ৫০ লক্ষ টাকা পর্যন্ত শিক্ষা ঋণের সুবিধা। দেশ-বিদেশে পড়াশোনার পাশাপাশি বোর্ডিং স্কুলগুলির জন্যও এই সুবিধা প্রদান করা হবে বলে জানানো হয়েছে। তাছাড়া নতুন বিদেশ ভ্রমণের আর্থিক সুবিধার পাশাপাশি অফিসে কাজের সুবিধার জন্য একজন সহায়কের খরচ সরকারিভাবে ফেরত দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন: ‘৫০০০ টাকা ভিক্ষা চাই না’ সুপ্রিম কোর্টের রায় উল্লেখ করে দিলীপ ঘোষকে চিঠি পঞ্চায়েত কর্মীদের

এদিকে আইজি কর্মকর্তাদের পাশাপাশি ডিজিপি পদ থেকে অবসর নেওয়া আইপিএস অফিসারদের জন্য বড় ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। অবসরের পর তারা দু’জন করে অ্যাটেনডেন্ট রাখার সুবিধা পাবেন বলে জানানো হয়েছে। আর সেই বেতনের খরচ বহন করা হবে রাজ্যের শ্রম দফতরের নির্ধারিত হার অনুযায়ী। নবান্নের এই পদক্ষেপে আইপিএস অফিসারদের যে সুবিধা দ্বিগুণ বাড়ল তা বলার অপেক্ষা রাখে না।

google button