জানেন, কেন জেসিবি মেশিনের রং হলুদ হয়? রইল আসল তথ্য

Published:

GK

প্রীতি পোদ্দার, কলকাতা: বাড়ির আশপাশে যদি কোনও নির্মান কাজ চলে, তাহলে সেখানে নিয়ে আসা হয় জেসিবি (JCB)। শুধু তাই নয়, বড় কোনো জায়গায় খোঁড়াখুঁড়ি করার হলে বা কোনো বাড়ি বা ফ্ল্যাট ভাঙতে হলে প্রয়োজন পড়ে জেসিবি মেশিনের। সেক্ষেত্রে জেসিবি মেশিন ছোট কিংবা বড় হলেও, রং কিন্তু সবসময় হলুদই (GK) থাকে। কিন্তু কখনও কি ভেবে দেখেছেন এমন কেন হয়? তাহলে চলুন আমাদের আজকের প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণটা জেনে নেওয়া যাক বিস্তারিত।

জেসিবির রং কেন হলুদ?

ভালো করে লক্ষ্য করলে দেখবেন, সমস্ত জেসিবি মেশিন হলুদ রং এর হয়ে থাকে। আর সেই হলুদ রঙের মাঝে থাকে কালো রঙের ছোঁয়া। জানা গিয়েছে, ১৯৫৩ সালে প্রথম তৈরি হয়েছিল এই জেসিবি মেশিন। তবে সেই সময় এর রং হলুদ, কালো ছিল না, তখন ছিল লাল অথবা সাদা। কিন্তু এই রঙে কর্মরত শ্রমিকদের বেশ সমস্যা হতো। কারণ লাল-সাদা রঙের কারণে এই মেশিন দূর থেকে সহজে দেখা যেত না। ফলে নির্মান ক্ষেত্রে অনেক সমস‍্যা দেখা যাচ্ছিল। অভিযোগ যেত কোম্পানির কাছে। শেষে এই সমস্যা দূর করার জন্য এই মেশিনের রঙ পরিবর্তন করা হয়েছিল।

কেন হলুদকে নির্বাচন করা হয়েছে?

বিজ্ঞানীরা অনেক গবেষণার পর সিদ্ধান্ত নিল যে, সারা পৃথিবীতেই এই মেশিনগুলোর রঙ হলুদ রাখা হবে। কারণ মানুষের চোখ দ্রুত হলুদ রঙ চিনতে পারে। আসলে হলুদ রঙের তরঙ্গদৈর্ঘ্য প্রায় ৫৭০-৫৯০ ন্যানোমিটার, যা দিনের আলোয় মানুষের চোখে সবচেয়ে বেশি সংবেদনশীল এবং অন্যান্য রঙের চেয়ে বেশি দৃশ্যমান হয়। এমনকি ধুলো, কুয়াশা এবং কম আলোর পরিস্থিতিতেও স্পষ্ট দেখা যায় এই রঙটি। তাই বলা যায়, হলুদ রঙটি শুধু ব্র্যান্ডিংয়ের জন্যই নয়, বরং সুরক্ষার সাথেও বেশ জড়িত। তবে শুধু জেসিবি নয়, নিরাপত্তার ক্ষেত্রে বেশিরভাগ জায়গায় চিহ্নগুলো হলুদ রঙের হয়ে থাকে। এমনকি স্কুল বাসগুলোও সবসময় হলুদ রঙ করা হয়।

আরও পড়ুন: ভাইকে বাঁচাতে পুড়েছিল নিজের ডানা, জানেন কে ছিলেন জটায়ুর দাদা? রইল সেই তথ্য

যদিও জেসিবি যন্ত্রটি ব্রিটিশ কোম্পানির তৈরি। এর পুরো নাম হলো জোসেফ সিরিল বামফোর্ড (জেসিবি)। তবে শুরুতে এর আসল নাম ছিল “ব্যাকহো লোডার”। জানা গিয়েছে, সবচেয়ে সস্তা জেসিবি মডেলটির দাম ১৮ থেকে ২০ লক্ষ টাকার মধ্যে রয়েছে। অন্যদিকে এর হেভি-ডিউটি মডেলটির দাম বাজারে ৩৬ থেকে ৪০ লক্ষ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে বলেবযানা গিয়েছে।

google button