অন্নপূর্ণা যোজনা আটকে? এভাবে ক্লেইম করলেই মিলবে মাসে ৩০০০

Published:

Annapurna Yojana

সৌভিক মুখার্জী, কলকাতা: নতুন সরকারের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana)। ইতিমধ্যেই মহিলারা প্রতি মাসে ৩০০০ করে পেতে শুরু করেছেন এই প্রকল্পে। রাজ্যের বিভিন্ন প্রান্তের মহিলাদের অভিযোগ, যোগ্য হওয়া সত্ত্বেও বাদ যাচ্ছে নাম। এমনকি পুরসভার তরফ থেকে আবার নতুন করে ভেরিফিকেশন করা হচ্ছে বলেও খবর। এর পাশাপাশি নাম বাদ গেলে করা যাচ্ছে ক্লেইম। তবে এখানে সামান্য কিছু ভুল করলেই বঞ্চিত হতে পারেন অন্নপূর্ণা যোজনা থেকে। জেনে নিন ঠিক কীভাবে ক্লেইম করবেন।

ক্লেইম করুন অন্নপূর্ণা যোজনার আবেদন

বর্তমানে অন্নপূর্ণা যোজনার আবেদনের স্ট্যাটাস অনেকের আন্ডার প্রসেস পর্যায়ে রয়েছে বলেই দেখাচ্ছে। এমনকি যোগ্য সত্ত্বেও অনেকের প্রাপ্য টাকা আটকে রয়েছে। সেক্ষেত্রে ক্লেইম করলে মিলতে পারে সুবিধা। আসলে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, ভেরিফিকেশনের সময় যদি কোনও আবেদনকারীর কাগজপত্রে অসংগতি, নামের ভুল বা সন্দেহজনক কিছু ধরা পড়ে তাহলে সেই আবেদনটি সরাসরি বাতিল না করে আন্ডার প্রসেস পর্যায়ে রাখা হচ্ছে। তাছাড়া ব্যাংক অ্যাকাউন্টের সমস্যার কারণেও অনেকের টাকা আটকে রয়েছে।

আসলে অনেকেই বিভিন্ন সমস্যার কারণে অন্নপূর্ণা যোজনার অনলাইনে ক্লেইম অপশনে গিয়ে অভিযোগ জানাচ্ছেন। তবে সঠিক প্রমাণ না দেখানোর কারণে এই সমস্যার সমাধান হচ্ছে না। প্রশাসন জানিয়েছে, অন্নপূর্ণা যোজনার আর্থিক সুবিধা যাতে কোনও ভাবেই জালিয়াতির মাধ্যমে অযোগ্যদের হাতে না পৌঁছয়, তার জন্যই চলছে ভেরিফিকেশন। সেক্ষেত্রে পোর্টালে সঠিক তথ্য দিয়েই জানাতে হবে অভিযোগ।

আসলে ক্লেইমের অপশনে গিয়ে অনেকেই ভুলবশত লিখে ফেলেন যে তারা প্রকল্পের টাকা পাচ্ছেন না, তাদের টাকা দেওয়া হোক। তবে শুধু এটুকু লিখলেই হবে না। আপনি এই প্রকল্পের যোগ্য বা আপনি আপনার তথ্য সংশোধন করেছেন কিনা তাও জানাতে হবে। সেক্ষেত্রে নির্দিষ্ট বক্সে আসল সমস্যার কথা এবং সেই সমস্যা আপনি ইতিমধ্যেই মিটিয়ে ফেলেছেন তা স্পষ্ট করতে হবে। এমনকি আবেদনপত্রটি সম্পূর্ণ নির্ভুল হওয়া বাঞ্ছনীয়। যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে সমস্ত তথ্য যাচাই করে আগামী মাস থেকে দেওয়া হবে অর্থ সহায়তা।

আরও পড়ুন: SBSTC পরিচালিত দুর্গাপুর থেকে দিঘা যাওয়ার বাস, জানুন রুট ও সময়সূচি

এছাড়া দাবি জানানোর সময় স্পষ্টভাবে ইংরেজিতে ব্যাংক অ্যাকাউন্টের বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করতে হবে। গুছিয়ে লিখতে হবে যে আপনার নাম এবং আবেদন নম্বরটি সম্পূর্ণ সঠিক। পাশাপাশি আপনার আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের লিংক রয়েছে এবং ডিবিটি পরিষেবা সক্রিয় রয়েছে কিনা তাও উল্লেখ করতে হবে। এছাড়া আগের পর্বে নামের বানান, বয়স বা ঠিকানায় যদি কোনও ভুল থাকে, সেক্ষেত্রে ওই বক্সে লিখে দিতে হবে যে আপনি সেগুলি ইতিমধ্যেই সংশোধন করেছেন।

google button