টহল দিতে গিয়ে বাংলাদেশের হাতে আটক BSF জওয়ান, ৭ ঘণ্টা পর মিলল মুক্তি

Published:

BSF Jawan

প্রীতি পোদ্দার, কলকাতা: সীমান্ত টহলদারি করতে গিয়ে বিপত্তি, বাংলাদেশের সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্ত এলাকায় বিজিবির হাতে ধরা পড়েছিলেন এক বিএসএফ জওয়ান (BSF Jawan)। আর সেই নিয়ে শুরু হয়েছিল মহা শোরগোল। কিন্তু শেষপর্যন্ত দুই বাহিনীর অধিনায়ক স্তরের উচ্চপর্যায়ের বৈঠকের পর আটকের মাত্র ৭ ঘণ্টার মধ্যেই ওই জওয়ানকে বাংলাদেশের সীমান্ত এলাকা থেকে (BSF Jawan Detained in Bangladesh) সসম্মানে ফেরত পাঠাল বিজিবি।

আটক করা হয়েছিল BSF জওয়ানকে

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গতকাল, মঙ্গলবার, বেলা সাড়ে ১২টা নাগাদ গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি এলাকায় বিজেবির সিলেট ব্যাটালিয়নের একটি দল টহল দিচ্ছিল সীমান্ত। ঠিক সেই সময় বিএসএফের ওই জওয়ানকে আটক করা হয়। অভিযোগ, ওই জওয়ান অস্ত্রসহ সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের প্রায় ২০০ গজ ভেতরে চলে আসায় তাঁকে আটক করা হয়েছিল। জানা গিয়েছে, আটক হওয়ার সময় ওই জওয়ানের কাছে ছিল একটি INSAS রাইফেল, পাম্প অ্যাকশন গান এবং ওয়াকিটকি। সেগুলি সবকিছুই বাজেয়াপ্ত করা হয়।

সাত ঘণ্টা পর ছেড়ে দেওয়া হয় জওয়ানকে

BSF জওয়ানকে আটক করার সেই ভিডিও কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। আর তারপরেই পরিস্থিতির গুরুত্ব বুঝে দ্রুত সক্রিয় হয় BSF। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর উচ্চপদস্থ আধিকারিকদের মধ্যে যোগাযোগ শুরু হয়। শেষে দীর্ঘ আলোচনার পর মঙ্গলবার সন্ধ্যা প্রায় ৭টা নাগাদ বাংলাদেশের হেফাজত থেকে ওই জওয়ানকে মুক্তি দেওয়া হয়। তাঁকে সসম্মানে ভারতীয় আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়। অর্থাৎ প্রায় সাত ঘণ্টা পর ফ্ল্যাগ মিটিং এর মাধ্যমে নিজের দেশের মাটিতে ফিরতে সক্ষম হন ওই BSF জওয়ান।

আরও পড়ুন: SBSTC পরিচালিত দুর্গাপুর থেকে দিঘা যাওয়ার বাস, জানুন রুট ও সময়সূচি

উল্লেখ্য, ভারত-বাংলাদেশের প্রায় ৪০৯৬ কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমান্তের নিরাপত্তার দায়িত্বে রয়েছে BSF। যেহেতু মেঘালয়ের বেশ কিছু সীমান্তবর্তী এলাকায় এখনও কাঁটাতারের বেড়া নেই। ফলে সেখানে টহলদারি করতে গিয়ে সমস্যার মুখে পড়তে হচ্ছে BSF সদস্যদের। তবে সীমান্তের অবস্থান সম্পর্কে স্পষ্ট ধারণা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই ঘটনার পর গোটা বিষয়টি খতিয়ে দেখতে অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দিয়েছে BSF। কীভাবে কর্তব্যরত অবস্থায় একজন সশস্ত্র জওয়ান প্রতিবেশী দেশের ভূখণ্ডে পৌঁছে গেলেন, তা তদন্ত করে দেখার। যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয় সেটা দেখার।

google button