দু’মাস হাওড়া সহ একাধিক রুটে ৯০টি ট্রেন বাতিল করল রেল, এক নজরে তালিকা

Published:

Train Cancelled

সহেলি মিত্র, কলকাতাঃ এখনও সেভাবে জাঁকিয়ে শীত পড়েনি। তারই মধ্যে যাত্রীদের বিরাট ধাক্কা দিল রেল। হাওড়া সহ একাধিক রুট মিলিয়ে মোট ৯০টি ট্রেন বাতিল (Train Cancelled) করে দিয়েছে রেল। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি। রেলের এহেন সিদ্ধান্তের ফলে বহু মানুষ মহা বিপাকে পড়বেন বলে আশঙ্কা করা হচ্ছে।

৯০টি ট্রেন বাতিল করল রেল

জানা গিয়েছে, ঝাড়সুগুড়ায় ইয়ার্ড পুনর্গঠনের কারণে নভেম্বর ও ডিসেম্বর মাসে ৯০টি ট্রেন বাতিল করা হয়েছে, যার ফলে হাজার হাজার যাত্রীর অসুবিধা হবে। নভেম্বর ও ডিসেম্বর মাসে যাত্রীদের ব্যাপক অসুবিধার সম্মুখীন হতে হবে। দক্ষিণ পূর্ব রেল (South Eastern Railways Zone) ঝাড়সুগুড়া স্টেশনে ইয়ার্ড পুনর্গঠনের কারণে ৯০টি ট্রেন বাতিলের ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে ধানবাদ থেকে ছেড়ে যাওয়া ভুবনেশ্বর এক্সপ্রেস, ধানবাদ পোট্টানুর অমৃত ভারত এবং গোয়া, সুরাট সহ বিভিন্ন শহরে যাওয়া ১৪টি গুরুত্বপূর্ণ ট্রেন।

এক নজরে বাতিল ট্রেনের তালিকা

২৭ নভেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত ৬৮০৩১/৬৮০৩২ এবং ৬৮০৩৩/৬৮০৩৪ ঝাড়সুগুড়া-সম্বলপুর-ঝাড়সুগুড়া মেমু ট্রেন বাতিল থাকবে।

৬৮৮৬১ গোন্ডিয়া-ঝাড়সুগুড়া মেমু ২৬ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর এবং ৬৮৮৬২ ঝাড়সুগুড়া-গোন্ডিয়া মেমু ২৭ নভেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত চলবে না।
একইভাবে ৬৮০২৯/৬৮০৩০ রাউরকেলা-ঝাড়সুগুড়া মেমু ২৭ নভেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত বাতিল রাখা হয়েছে।

এছাড়াও ১৮১৭৫ হাতিয়া-ঝাড়সুগুড়া এক্সপ্রেস ২৬ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর এবং ১৮১৭৬ ঝাড়সুগুড়া-হাতিয়া এক্সপ্রেস ২৭ নভেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত বাতিল থাকবে।

আরও পড়ুনঃ লুকিয়ে ছিল মসজিদে, এনকাউন্টারে খতম কুলগাম হামলার মূল চক্রী লতিফ ভাট

১৮১০৯/১৮১১০ টাটানগর-এনএসসিবি ইতওয়ারি এক্সপ্রেস নির্দিষ্ট কয়েকটি দিনে বাতিল করা হয়েছে। ১৮১২৫/১৮১২৬ রাউরকেলা-পুরী এক্সপ্রেসও ২৯ নভেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত বাতিল থাকবে।

দুরন্ত, মেল ও দূরপাল্লার এক্সপ্রেসেও প্রভাব

এই সিদ্ধান্তের প্রভাব পড়ছে একাধিক গুরুত্বপূর্ণ দূরপাল্লার ট্রেনের উপরেও। ১২২২২ হাওড়া-পুনে দুরন্ত এক্সপ্রেস ২৬ নভেম্বর, ৩ ডিসেম্বর এবং ১২ ডিসেম্বর বাতিল থাকবে। অন্যদিকে ১২২২১ পুনে-হাওড়া দুরন্ত এক্সপ্রেস ২৮ নভেম্বর, ৫ ডিসেম্বর এবং ১৪ ডিসেম্বর চলবে না।

১৭০০৭ চার্লাপল্লি-দরভাঙ্গা এক্সপ্রেস ২৮ নভেম্বর, ৫, ৮ ও ১২ ডিসেম্বর এবং ১৭০০৮ দরভাঙ্গা-চার্লাপল্লি এক্সপ্রেস ১, ৮, ১১ ও ১৫ ডিসেম্বর বাতিল থাকবে। ১২৩৭৬ জসিডি-তাম্বারাম এক্সপ্রেস ২৫ নভেম্বর ও ২ ডিসেম্বর এবং ১২৩৭৫ তাম্বারাম-জসিডি এক্সপ্রেস ২৮ নভেম্বর ও ৫ ডিসেম্বর বাতিল করা হয়েছে।

এছাড়া ১৮৫২৩ বিশাখাপত্তনম-বারাণসী এবং ১৮৫২৪ বারাণসী-বিশাখাপত্তনম এক্সপ্রেসও নির্দিষ্ট কয়েকটি দিনে চলবে না। ১৬৬১৯ পোডানুর-ধানবাদ এবং ১৬৬২০ ধানবাদ-পোডানুর এক্সপ্রেসও ২৮ নভেম্বর থেকে ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত নির্দিষ্ট দিনে বাতিল থাকবে।

অন্যদিকে ২২৮৩৯/২২৮৪০ রাউরকেলা-ভুবনেশ্বর এক্সপ্রেস ১১ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত বাতিল রাখা হয়েছে। ২২৮৬১ হাওড়া-কান্তাবাঞ্জি এবং ২২৮৬২ কান্তাবাঞ্জি-হাওড়া ইস্পাত এক্সপ্রেস যথাক্রমে ১১, ১৩, ১৫, ১৭ ডিসেম্বর এবং ১২, ১৪, ১৬, ১৮ ডিসেম্বর চলবে না। ১২৮৭১ হাওড়া-জুনাগড় রোড এবং ১২৮৭২ জুনাগড় রোড-হাওড়া ইস্পাত এক্সপ্রেসও নির্দিষ্ট দিনে বাতিল থাকবে।

এছাড়াও ১২৮৮৯/১২৮৯০ টাটানগর-এসএমভিটি বেঙ্গালুরু, ১৮৩০৯/১৮৩১০ সম্বলপুর-জম্মু তাওয়াই, ১৮১১৩/১৮১১৪ টাটানগর-বিলাসপুর এবং ১৮১০৭/১৮১০৮ রাউরকেলা-জগদলপুর এক্সপ্রেসের পরিষেবাও প্রভাবিত হবে। ২০৮২১/২০৮২২ সাঁতরাগাছি-পুনে, ১৭৪৩৩/১৭৪৩৪ তিরুপতি-রক্সৌল, ১৩৪২৫/১৩৪২৬ মালদহ টাউন-সুরাট, ১৮০০৫/১৮০০৬ হাওড়া-জগদলপুর এবং ২২৫১১/২২৫১২ কামাখ্যা-লোকমান্য তিলক টার্মিনাস এক্সপ্রেসও নির্দিষ্ট দিনে বাতিল থাকবে।

এর পাশাপাশি ২২১৬৯/২২১৭০ রানি কমলাপতি-সাঁতরাগাছি, ২২৮৪৫/২২৮৪৬ পুনে-হাতিয়া, ২২৮২৯/২২৮৩০ ভুজ-শালিমার এবং ২০৮২৭/২০৮২৮ জবলপুর-সাঁতরাগাছি এক্সপ্রেসের পরিষেবাতেও প্রভাব পড়বে।

 যেসব দূরপাল্লার ট্রেন বাতিল থাকবে

তালিকায় রয়েছে ২২৩৫৭/২২৩৫৮ এলটিটি মুম্বই-গয়া এক্সপ্রেস, ১৮৬৪১/১৮৬৪২ হাতিয়া-দুর্গ এক্সপ্রেস, ১২১৫১/১২১৫২ এলটিটি মুম্বই-শালিমার এক্সপ্রেস এবং ১৮৪০৩/১৮৪০৪ ভুবনেশ্বর-ধানবাদ এক্সপ্রেস।

এছাড়া ১৮১১৭/১৮১১৮ রাউরকেলা-গুনুপুর, ২২৮৪৩/২২৮৪৪ বিলাসপুর-বক্সার, ১২৮১১/১২৮১২ হাতিয়া-এলটিটি মুম্বই এবং ১৭০০৫/১৭০০৬ হায়দরাবাদ-রক্সৌল এক্সপ্রেসও নির্দিষ্ট দিনে বাতিল থাকবে।

একইভাবে ১২৯৪৯/১২৯৫০ পোরবন্দর-সাঁতরাগাছি, ১৮৬৩৭/১৮৬৩৮ হাতিয়া-এসএমভিটি বেঙ্গালুরু, ১৭৩২১/১৭৩২২ ভাস্কো দা গামা-জসিডি এবং ১২৮৩৫/১২৮৩৬ হাতিয়া-এসএমভিটি বেঙ্গালুরু এক্সপ্রেসের পরিষেবাও ব্যাহত হবে।

এছাড়া ২২৮৩৭/২২৮৩৮ হাতিয়া-এরনাকুলাম, ২২৯০৫/২২৯০৬ ওখা-শালিমার, ১২১০১/১২১০২ এলটিটি মুম্বই-শালিমার এবং ১২১২৯/১২১৩০ পুনে-হাওড়া এক্সপ্রেসও নির্দিষ্ট দিনে বাতিল করা হয়েছে। ২০৯৭১/২০৯৭২ উদয়পুর সিটি-শালিমার, ১২২৬১/১২২৬২ হাওড়া-সিএসএমটি মুম্বই দুরন্ত, ১২৮৩৩/১২৮৩৪ হাওড়া-আমেদাবাদ এবং ১২৭৬৭/১২৭৬৮ হাজুর সাহিব নান্দেড়-সাঁতরাগাছি এক্সপ্রেসও এই তালিকায় রয়েছে।

ঘুরপথে চলবে ৮টি ট্রেন

১৮৪৭৮ যোগনগরী ঋষিকেশ-পুরী কলিঙ্গ উৎকল এক্সপ্রেস ২৮ নভেম্বর, ৫ ডিসেম্বর এবং ৭ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত ইব-ঝাড়সুগুড়া রোড-সম্বলপুর সিটি-অঙ্গুল-কটক হয়ে চলবে। অন্যদিকে ১৮৪৭৭ পুরী-যোগনগরী ঋষিকেশ কলিঙ্গ উৎকল এক্সপ্রেস ৬ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত কটক-অঙ্গুল-সম্বলপুর সিটি-ঝাড়সুগুড়া রোড-ইব হয়ে চলবে।

২২৮০৫ ভুবনেশ্বর-আনন্দ বিহার টার্মিনাল রাজধানী এক্সপ্রেস ১২ ডিসেম্বর কটক-ভদ্রক-হিজলি-মেদিনীপুর-আদ্রা-এনএসসিবি গোমো হয়ে চলবে। ২০৮১৮ নয়াদিল্লি-ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস ৬ ও ১৩ ডিসেম্বর এবং ২২৮০৬ আনন্দ বিহার টার্মিনাল-ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস ১৪ ও ২১ ডিসেম্বর বিকল্প পথে চলবে।

এছাড়াও ১৮১৮৯ টাটানগর-এরনাকুলাম এক্সপ্রেস ১২ থেকে ১৫ ডিসেম্বর এবং ১৮১৯০ এরনাকুলাম-টাটানগর এক্সপ্রেস ১১ ও ১৩ ডিসেম্বর নির্ধারিত রুটের পরিবর্তে বিজয়নগরম-ইচাপুরম-জাখাপুরা-নয়াগড়-ডাঙ্গোয়াপোসি হয়ে চলবে।

১৮১১২ যশবন্তপুর-টাটানগর এক্সপ্রেসও ১৩ ডিসেম্বর একই বিকল্প রুট ব্যবহার করবে।

সংক্ষিপ্ত করা হচ্ছে ৫টি ট্রেনের যাত্রাপথ

এই সময়ে পাঁচটি ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত করা হয়েছে। ১৩২৮৮ আরা-দুর্গ এক্সপ্রেস ২৮ নভেম্বর এবং ৪ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত রাউরকেলা পর্যন্ত চলবে। রাউরকেলা থেকে পরবর্তী যাত্রা বাতিল থাকবে। অন্যদিকে ১৩২৮৭ দুর্গ-আরা এক্সপ্রেস ২৯ নভেম্বর এবং ৫ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত রাউরকেলা থেকেই যাত্রা শুরু করবে।

এছাড়া ১৫০২৮ গোরক্ষপুর-সম্বলপুর এক্সপ্রেস ৩০ নভেম্বর, ৬ ডিসেম্বর এবং ৮ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত হাতিয়া পর্যন্ত চলবে। ১৫০২৭ সম্বলপুর-গোরক্ষপুর এক্সপ্রেস ১ ডিসেম্বর, ৭ ডিসেম্বর এবং ৯ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত হাতিয়া থেকে যাত্রা শুরু করবে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ২০৮৩৫/২০৮৩৬ পুরী-রাউরকেলা-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রাপথও সংক্ষিপ্ত করা হচ্ছে। ৭, ৯, ১১, ১২, ১৩, ১৪ ও ১৬ ডিসেম্বর এই ট্রেনটি সম্বলপুর পর্যন্ত চলবে।

ফলে নভেম্বরের শেষ সপ্তাহ থেকে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে যাঁরা এই রুটগুলিতে যাত্রার পরিকল্পনা করছেন, তাঁদের ট্রেনের নম্বর ও যাত্রার তারিখ মিলিয়ে নেওয়া অত্যন্ত জরুরি।

google button