স্কুলে পড়ার বয়সে সন্তান প্রসব দাসপুরের নাবালিকার, গ্রেফতার দাদু

Published:

Daspur

প্রীতি পোদ্দার, কলকাতা: আচমকা পেটের যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল দাসপুরের (Daspur) এক ছাত্রী। কিন্তু চিকিৎসা করতে গিয়েই প্রকাশ্যে এল এক চাঞ্চল্যকর ঘটনা। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই এক কন্যাসন্তানের জন্ম দিল ওই নাবালিকা ছাত্রী। আর তারপরেই দীর্ঘদিনের যৌন নির্যাতনের অভিযোগ (Daspur Minor Girl Rape Case) সামনে আসে। জানা গিয়েছে এই ঘটনায় যে অভিযুক্ত সে আসলে ওই নির্যাতিতার সম্পর্কে দাদু হয়। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে।

ঠিক কী ঘটেছিল?

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমা ব্লকের অন্তর্গত দাসপুর এলাকার এক নাবালিকা ছাত্রী সম্প্রতি পেটের যন্ত্রণা নিয়ে পাঁশকুড়ার একটি হাসপাতালে ভর্তি হয়েছিল। কিন্তু চিকিৎসা চলাকালীন জানা যায়, সেই নাবালিকা অন্তঃসত্ত্বা। এরপর হাসপাতালেই কন্যা সন্তানের জন্ম দেয় ওই ছাত্রী। আর সেই ঘটনাটি প্রকাশ্যে আসতেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। কীভাবে এই ধরনের ঘটনা ঘটল নাবালিকাকে প্রশ্ন করতেই উঠে আসে এক ভয়ঙ্কর অভিযোগ।

গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে

নির্যাতিতা জানান, পরিবারেরই এক আত্মীয় যিনি সম্পর্কে তার দাদু হয় সে দীর্ঘদিন ধরে তাকে জোরপূর্বক শারীরিক নির্যাতন করতেন। এবং বাড়ির কাউকে এই বিষয়ে না জানানোর হুমকি হুঁশিয়ারিও দিয়েছিলেন। আর সেই ভয়ে কাউকে এই বিষয়ে জানায়নি সে। তবে এবার সবটা প্রকাশ্যে এল। ধৃতের নাম নিরঞ্জন পাখিরা। তিনি যশোড়া এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত হলেন নির্যাতিতার বাবার পিসেমশাই। পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়ের হতেই পুলিশ গ্রেপ্তার করে নিরঞ্জন পাখিরাকে। নির্যাতনের অভিযোগ স্বীকার করেছেন ওই অভিযুক্ত।

আরও পড়ুন: টহল দিতে গিয়ে বাংলাদেশের হাতে আটক BSF জওয়ান, ৭ ঘণ্টা পর মিলল মুক্তি

গ্রেফতারের পর অভিযুক্তকে পাঁশকুড়া থানা থেকে দাসপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে। তাঁকে ঘাটাল আদালতে পেশ করার কথা রয়েছে। এদিকে নির্যাতনের এই খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই অভিযুক্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন সকলে। স্থানীয়দের একাংশ জানিয়েছে, ঘটনার পূর্ণ তদন্ত করা হোক এবং সঠিক বিচারের মাধ্যমে দোষীর উপযুক্ত শাস্তি হোক। অন্যদিকে একের পর এক যৌন নির্যাতনের অভিযোগ উঠতেই সমাজে নারীদের নিরাপত্তা নিয়েও উঠছে একাধিক প্রশ্ন।

google button