ঘন জঙ্গলের মধ্যে ট্রেকিং করে পৌঁছে যান আপখোল জলপ্রপাত, চোখ জুড়িয়ে যাবে আপনার

Published:

সহেলি মিত্র, কলকাতা: অফবিট জায়গায় ঘুরতে পছন্দ করেন? পাহাড়ের থেকে জল বেশি ভালোবাসেন? তাহলে আজকের এই খবরটি রইল আপনার জন্য। আজ কথা হবে এমন এক হিডেন জেম নিয়ে যেখানে গেলে স্ট্রেস কাকে বলে ভুলে যাবেন। আপখোল জলপ্রপাত (Aapkhol Waterfall) হল এমন এক জায়গা যেখানে একবার গেলে আপনি আর ফিরে আসতে চাইবেন না। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেক করে যখন আপখোল জলপ্রপাতে যাবেন ভাবতে বাধ্য কোনও এক জাদুনগরীতে এসে পৌঁছাননি তো? চলুন জায়গাটি সম্পর্কে বিশদে জেনে নিই।

ওড়িশার জঙ্গলে লুকিয়ে জলপ্রপাত ও গ্র্যান্ড ক্যানিয়ন!

ওড়িশার (Offbeat Odisha) বারগড় থেকে ৩০ কিলোমিটার দুরেই রয়েছে এই আপখোল জলপ্রপাত। যেখানে গভীর অরণ্যের মধ্যেই নিজের তীব্র জলোচ্ছ্বাস নিয়ে বয়ে চলেছে এই জলপ্রপাতটি। দেব্রুগড় অভয়ারণ্যের মধ্যে অবস্থিত হওয়ায় আপনি এখানে ট্রেকিং করার দারুণ সুযোগ পাবেন। সুযোগ। প্রায় ২ থেকে ৩ কিমি পথ ট্রেকিং করবার পর পৌঁছে যেতে পারবেন এখানে। কিন্তু ভয়ের কোনও কারণ নেই এখানে। চাইলেই গাইড এবং লোকালদের সাহায্য পেয়ে যাবেন। পথ কিছুটা দুর্গম হওয়ায় খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। তবে খুব বেশি ভির পছন্দ না করলে উইকেন্ডের দিন গুলোতে না গিয়ে উইকডেগুলিতে ঘুরে আসুন এখান থেকে।

এছাড়াও ঘুরে আসতে পারেন কলকাতা থেকে প্রায় ৬০০ কিলোমিটার দূরে অবস্থিত ওড়িশার কানাকুন্ড থেকে, যা রাজ্যের নিজস্ব গ্র্যান্ড ক্যানিয়ন। যা সুন্দরগড় জেলা সদর থেকে ৪৪ কিমি এবং রাউরকেল্লা থেকে ১২৬ কিমি দূরে অবস্থিত এই ক্যানিয়ন স্পট। বিশ্বের বৃহত্তম ক্যানিয়ন আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়নের মতো কানাকুন্ড ক্যানিয়নের প্রাকৃতিক শোভাও কম যায় না। ওড়িশার ইব নদীর আঁকিবুঁকি পথ এবং তাঁর কারুকার্য’র জেরেই সৃষ্টি হয়েছে এই ক্যানিয়ন উপত্যকার। স্থানীয়দের কাছে পরিচিত পিকনিক স্পট হিসেবে পরিচিত হল এই জায়গা। এছাড়াও ঘুরে আসতে পারেন বালদা গুহা। অ্যাডভেঞ্চার লভারদের কাছে এই স্থানটি ভীষণ পছন্দের।

আরও পড়ুন: লেক থেকে পাহাড় কী না নেই, যাবেন নাকি দক্ষিণবঙ্গের ‘ডুয়ার্স’-এ?

কীভাবে যাবেন?

বারগড় থেকে আপখোল জলপ্রপাতের দূরত্ব ৩৯ কিমি এবং সম্বলপুর থেকে ৮০ কিমি। আপনি চাইলে হাওড়া থেকে ট্রেন ধরে সম্বলপুর আসতে পারেন। এরপর সেখান থেকে একটি গাড়ি ভাড়া করে আপনার ডেস্টিনেশনে পৌঁছে যেতে পারেন।

google button