জাতিসংঘে বিরোধিতা করা সত্ত্বেও ভারতের সাহায্যে এগিয়ে এলো ইজরায়েলে, হল বড় চুক্তি

Published:

BARAK

বিক্রম ব্যানার্জী, কলকাতা: জাতিসংঘে সম্প্রতি ইজরায়েল (Israel) এবং আমেরিকার বিরুদ্ধে ভোট দিয়েছিল ভারত (Indian Navy)। ইজরায়েল-ফিলিস্তিন সংঘাতের আবহে ফিলিস্তিনি জনগণের প্রাকৃতিক সম্পদের উপর স্থায়ী অধিকার সংক্রান্ত একটি প্রস্তাবের পক্ষে ভোট পড়েছিল দিল্লির। ভারতের পাশাপাশি এই প্রস্তাবের পক্ষে ভোট দেয় চিন, রাশিয়া সহ 133টি দেশ। অন্যদিকে বিপক্ষে ভোট দিয়েছিল আমেরিকা, ইজরায়েল সহ মাত্র 7টি দেশ। সেই ঘটনার পর এবার ভারতের সাহায্যে এগিয়ে এলো ইজরায়েল। সেই মর্মে, দেশটির সাথে 976 কোটি 40 লাখ রুপির চুক্তি করেছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়।

নৌবাহিনীর স্বার্থে ইজরায়েলের সাথে বড় চুক্তি ভারতের

ভারতীয় নৌবাহিনীর বারাক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিকীকরণ এবং পুরনো যন্ত্রাংশ প্রতিস্থাপনের লক্ষ্যেই ইজরায়েলের সাথে 976 কোটি 40 লাখ রুপির চুক্তি হয়েছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। এ নিয়ে গতকাল অর্থাৎ বুধবার ভারতীয় মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ভারতের প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিংয়ের উপস্থিতিতেই দিল্লির বুকে ইসরাইল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের সাথে চুক্তি হয়েছে।

রিপোর্ট অনুযায়ী, দুই দেশের মধ্যে বিশেষ চুক্তির আওতায় ভারতীয় নৌসেনার যুদ্ধজাহাজে থাকা বারাক পয়েন্ট ডিফেন্স মিসাইল সিস্টেমের হার্ডওয়্যার ও সফটওয়্যারের আধুনিকায়ন করা হবে। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে এও জানানো হয়েছে, এই বিশেষ উদ্যোগের ফলে ভারতের ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় যুক্ত হতে চলেছে উন্নত প্রযুক্তি। শুধু তাই নয়, ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজগুলিতে আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার কার্যকারিতা এবং সক্ষমতা বৃদ্ধি পাবে।

আরও পড়ুন: ৭ বছর পর ন্যায়বিচার! রোহিঙ্গাদের গণহত্যা করে বিশ্বে দোষী সাব্যস্ত মায়ানমার

প্রসঙ্গত, জাতিসংঘের মঞ্চে ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে ইজরায়েলের বিরুদ্ধে গেলেও এক্ষেত্রে বিপুল অর্থের বিনিময়ে চুক্তির মাধ্যমে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজগুলির ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়াতে সব রকম সহযোগিতা করতে চলেছে ইজরায়েলে। রিপোর্ট বলছে, এই চুক্তির মাধ্যমে মূলত ভারতীয় নৌসেনার যুদ্ধ জাহাজগুলির প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোই প্রধান লক্ষ্য জেরুজালেমের।

google button