পিছোল মাধ্যমিক পরীক্ষা, তৃণমূল বিধায়কের মৃত্যু…! আজকের সেরা ১০ খবর (১৯ নভেম্বর)

Published:

West Bengal

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৯ নভেম্বর, বৃহস্পতিবার। পিছোল মাধ্যমিক পরীক্ষা, তৃণমূল বিধায়কের মৃত্যু, উত্তাল বাংলাদেশ….অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) বিজেপির গোষ্ঠী সংঘর্ষে মৃত্যু দলীয় কর্মীর

হুগলির খানাকুল বিধানসভা কেন্দ্রে বিজেপির গোষ্ঠী সংঘর্ষে এক দলীয় কর্মীর দাদা ছুড়িঘাতে নিহত হয়েছেন বলেই খবর। ছোট ভাইয়ের অভিযোগ, রাতে মদ এবং জুয়ার আসরে তর্কাতর্কির সময় তাঁকে মারার ডাক দেওয়া হয়েছিল। তিনি পালিয়ে যাওয়ার কারণে তাঁর দাদাকে ছুরি মারা হয় এবং অভিযুক্তরা ৪ তারিখের পর দলে যোগ দিয়েছিল। ইতিমধ্যেই পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। এর আগে পানিহাটিতেও গোষ্ঠী সংঘর্ষে বিজেপি কর্মী অরূপ সাহার মৃত্যুর ঘটনা সামনে এসেছিল। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

৯) প্রাক্তন তৃণমূল বিধায়ক আবু নাসের খান চৌধুরীর মৃত্যু

সুজাপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী আবু নাসের খান চৌধুরী প্রয়াত হলেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি ছিলেন তিনি এবং আজ সকালে শেষ নিঃশেষ ত্যাগ করেন। প্রয়াত কংগ্রেস নেতা এ বি এ গণি খান চৌধুরীর ছোট ভাই ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে মালদা, সুজাপুর এবং কালিয়াচকের রাজনীতিতে যে শোকের ছায়া নেমে এসেছে তা বলার অপেক্ষা রাখে না। মালদা জেলা কংগ্রেসের সভাপতি তথা সাংসদ ঈসা খান চৌধুরী ফেসবুক পোস্টে গভীর শোক প্রকাশ করেছেন। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

৮) বাংলাদেশে জ্বলল ইউনূসের বাড়ি

অশান্তি চরমে পৌঁছাল বাংলাদেশে। বুধবার রাতে চট্টগ্রামের পাঁচলাইশে প্রাক্তন অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন লাগিয়ে দেওয়া হয়। তবে কেউ না থাকায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি। শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার ঘোষণা এবং আওয়ামী লীগের লকডাউনে বেড়েছে উত্তেজনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২৮টি জেলায় বোমা বিস্ফোরণ, সংযোগ এবং হামলার ঘটনা ঘটেছে। গাড়ি পোড়ানোসহ নারাইলে দু’জন বিএনপি ঘনিষ্ঠ নেতা এবং ফিরোজপুরে এক বাস কর্মীর মৃত্যু হয়েছে বলেও খবর। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

৭) বারবিকিউতে আগুনে ঝলসে যাওয়া নিকিতা সাহার মৃত্যু

গত ১৩ সেপ্টেম্বর সিটং-এ হানিমুনে গিয়ে একটি হোমস্টেতে বারবিকিউর আগুনে ঝলসে যাওয়া নববধূ নিকিতা সাহা দুই মাসের লড়াই শেষে বৃহস্পতিবার ভোর চারটেয় কলকাতায় এক বেসরকারি হাসপাতালে প্রয়াত হয়েছেন। সিসিটিভি ফুটেজে বারবিকিউতে কিছু ঢালার পর আগুন ছড়িয়ে পড়তে দেখা যায়। তবে স্বামী আগুন নেভানোর চেষ্টা করলেও নিকিতার শরীরের প্রায় ৬০ শতাংশ পুড়ে যায়। শিলিগুড়ি ও বাঙ্গুর হাসপাতালের পর সংক্রমণের জেরে অবস্থার অবনতি হলে আইসিইউ বেড এনে তাঁকে বেসরকারি একটি হাসপাতালে নেওয়া হয়েছিল। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

৬) মহুয়া মৈত্রকে ঘিরে ফের বিক্ষোভ

কৃষ্ণনগরের কালীগঞ্জের গোবরা গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের গাড়ি ঘিরে ফের বিক্ষোভ এবং হামলার ঘটনা। তাঁর অভিযোগ, প্রায় ৮০ থেকে ৯০ জন দুষ্কৃতী হামলা চালায়। এমনকি মহিলারা ফোন কেড়ে হুঁশিয়ারি দেওয়ার চেষ্টা করেন এবং মাত্র দু’জন কনস্টেবল থাকায় পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল। সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে তিনি সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টের বিচারপতিদের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং রাজ্যের সলিসিটর জেনারেল তুষার মেহতাকেও আক্রমণ করেন। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

৫) সুমিত রায়ের রক্ষাকবচের আবেদন খারিজ হাইকোর্টের

শালবনিতে জমি দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর আরও চারটি মামলায় শোন অ্যারেস্ট হওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায় বাকি মামলাগুলিতে অন্তবর্তী রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তবে বিচারপতি সৌগত ভট্টাচার্য সেই আবেদন প্রত্যাখ্যান করে জানিয়েছেন, ইতিমধ্যে গ্রেফতার হয়ে যাওয়ায় রক্ষাকবচের কোনও অর্থ বা অন্তর্বর্তী নির্দেশের সুযোগ নেই। এর আগে সুপ্রিম কোর্টে তাঁর আগাম জামিন খারিজ হয়েছিল এবং ১০ সেপ্টেম্বর কালীঘাটের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে সিআইডি। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

৪) টুলু মণ্ডলকে ভবানীভবনে হাজিরার নির্দেশ

জাল ডিসিআর কাণ্ডে অভিযুক্ত পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল সুপ্রিম কোর্টের নির্দেশে মঙ্গলবার দেশে ফিরেছেন। তবে ফেরার পরই নতুন আইনি বিপাকে জড়িয়ে পড়েছেন তিনি। ২০২৫ সালের ১৬ নভেম্বর নিউটাউনের আকাঙ্ক্ষা মোড়ে স্করপিও গাড়ি থেকে ৫ কোটি টাকা উদ্ধারের পুরনো একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে আগামী ২০ নভেম্বর দুপুর দুটোয় আলিপুরের ভবানীভবনের সিআইডি দফতরে তলব করা হয়েছে এবং সিউড়ির বাড়িতে নোটিশ পাঠানো হয়েছে। এই অর্থের উৎস খতিয়ে দেখতে চান আধিকারিকরা। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

৩) ক্যামাক স্ট্রিটের অফিসে ফের দমকলের অভিযান

পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পার্টি অফিস খালি করার নোটিশ দিয়েছিল দমকল। তবে তার বিরোধিতা করে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। এর আগে ছাদের অবৈধ বিলবোর্ড খোলা নিয়ে পুরসভা এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তি পর্যন্ত বাঁধে। হাইকোর্টের নির্দেশে আগাম নোটিশ নিয়ে দমকল আধিকারিকরা ওই অফিস পরিদর্শনে গিয়ে অগ্নিনির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখেন। তবে এই পরিদর্শন রিপোর্ট এবার হাইকোর্টে জমা দেওয়া হবে। আর সেখানেও কিছু গলদ রয়েছে বলে খবর। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

২) পলিউশন সার্টিফিকেটের মেয়াদে বড় বদল

কেন্দ্রের সংশোধিত নিয়ম অনুযায়ী, পলিউশন সার্টিফিকেটের মেয়াদে এবার বড় বদল। প্রথম রেজিস্ট্রেশনের পর প্রথম ৬ বছর পর্যন্ত নির্দিষ্ট মডেলের গাড়ির ক্ষেত্রে ৩ বছর অন্তর পিইউসি করালে চলবে। আবার ৬ থেকে ১০ বছর পুরনো গাড়িতে বছরে একবার এবং ১০ বছরের বেশি পুরনো গাড়িতে প্রতি ৬ মাস অন্তর পলিউশন করাতে হবে। পুরনো এবং অন্য মডেলের ক্ষেত্রেও মেয়াদ নির্ধারণ করা হয়েছে। এতে মালিকদের সময়, পরিশ্রম এবং খরচ ও ব্যয় বাঁচবে। তবে বৈধ পিউসি রাখা বাধ্যতামূলক। নাহলে সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা হতে পারে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

১) জনগণনার কারণে পিছোল মাধ্যমিক পরীক্ষা

জনগণনার কাজের কারণে মাধ্যমিক পরীক্ষা প্রায় ১৫ দিন পিছিয়ে ২ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত এবং এর দু’দিন পর ১৯ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। আগে মাধ্যমিক ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল। এ বিষয়ে স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন জানিয়েছেন, অল ইন্ডিয়া বেসিস পরীক্ষার কথা মাথায় রেখে এই সময়সূচি তৈরি হলেও এটি চূড়ান্ত নয়। প্রস্তাবটি অনুমোদনের জন্য নবান্নে পাঠানো হয়েছে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

google button