ফের কৃষ্ণনগরে হামলার শিকার মহুয়া মৈত্র, গাড়ি ঘিরে বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের

Published:

Mahua Moitra

সৌভিক মুখার্জী, কলকাতা: ফের হামলার শিকার তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। এর আগে একাধিকবার নিজের লোকসভা কেন্দ্র কৃষ্ণনগরে ডিম থেরাপির শিকার হয়েছিলেন তিনি। তবে বৃহস্পতিবার সকালে কৃষ্ণনগরের কালীগঞ্জ এলাকায় ফের তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভের ঘটনা ঘটে। এমনকি সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূল সাংসদ। বিজেপির কর্মীরাই তাঁর গাড়ি ঘিরে ধরে এদিন বিক্ষোভ দেখিয়েছে বলে খবর। পাশাপাশি মহিলারা তাঁর ফোন পর্যন্ত কাড়তে আসে। এমনকি পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করে বলেই দাবি করেন তৃণমূলের এমপি।

এই খবরটি সবেমাত্র আমাদের কাছে এসে পৌঁছেছে। বিস্তারিত কিছুক্ষণের মধ্যেই আপডেট করা হচ্ছে। দয়া করে রিফ্রেশ করতে থাকুন।

google button