সহেলি মিত্র, কলকাতাঃ ফের রাজনৈতিক জগতে নেমে এল শোকের ছায়া। প্রয়াত হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক। জানা গিয়েছে, এবার প্রয়াত হয়েছেন মালদার কোতুয়ালী বাড়ির সদস্য তথা সুজাপুর বিধানসভার প্রাক্তণ তৃণমূল বিধায়ক আবু নাসের খান চৌধুরী (Abu Naser Khan Choudhury) ওরফে লেবু দা।
প্রয়াত হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক
সূত্রের খবর, দীর্ঘদিন ধরে বয়স্কজনিত অসুখে অসুস্থ ছিলেন। কলকাতার এক বেসরকারি নাসিংহোমে ভর্তি ছিলেন। প্রয়াত বর্ষীয়ান কংগ্রেস নেতা এ. বি. এ. গণি খান চৌধুরীর ছোট ভাই ছিলেন আবু নাসের খান চৌধুরী। সুজাপুরের রাজনৈতিক ইতিহাসে তাঁর গুরুত্বপূর্ণ পরিচিতি ও দীর্ঘ রাজনৈতিক জীবনের স্মৃতি এবার অতীত হয়ে গেল। যাইহোক, বিধায়কের প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই সুজাপুর, কালিয়াচক ও মালদার রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।
এই বিষয়ে বড় তথ্য দিয়েছেন মালদা জেলা কংগ্রেসের সভাপতি তথা সাংসদ ইশা খান চৌধুরী (Isha Khan Choudhury)। তিনি ফেসবুকে লিখেছেন, ‘অত্যন্ত শোক ও বেদনার সঙ্গে জানাচ্ছি যে, আমার জেঠু, প্রাক্তন মন্ত্রী শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ডাঃ আবু নাসের খান চৌধুরী আজ সকালে কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর এই প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তাঁর স্নেহ, ভালোবাসা, আশীর্বাদ এবং স্মৃতিগুলি আমাদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে। পরম করুণাময় আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।’
আরও পড়ুন: অপরাজিতা ফুলে ভরে যাবে গাছ, এই সামান্য জিনিসের ব্যবহারে দ্রুত আসবে নতুন কুঁড়ি
বিস্তারিত আসছে…










