প্রীতি পোদ্দার, কলকাতা: বিজেপি সরকার আসলেও এখনও থামেনি হিংসা। গোষ্ঠী কোন্দলের জেরে এবার বিজেপি কর্মীর দাদাকে খুন করার অভিযোগ উঠল দলের বাকি সদস্যদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হুগলীর আরামবাগের খানাকুল (Khanakul) বিধানসভা কেন্দ্রে। ঘটনাকে (Khanakul BJP Clash) গিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে।
গোষ্ঠী-সংঘর্ষে মৃত্যু বিজেপি কর্মীর দাদার
তৃণমূল সরকারের আমলে একাধিক গোষ্ঠী কোন দলের অভিযোগ উঠে এসেছিল বারংবার। সেই সময় বিরোধী দল বিজেপি পূর্বতন সরকারের মতাদর্শকে নিয়ে নানা রকম কটাক্ষ করেছিল। এদিকে ক্ষমতার পালাবদল হলেও সেই গোষ্ঠী কোন্দলের রেশ এখনও কাটেনি। বিভিন্ন জায়গায় একাধিক মতবিরোধের কারণে গোষ্ঠী সংঘর্ষ বেড়েই চলেছে। আর এবার সেই একই ঘটনা ঘটলো হুগলির খানাকুলে। প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গতকাল, বুধবার রাতে সেখানে এক বিজেপি কর্মীর দাদাকে ছুরি দিয়ে কোপানোর অভিযোগ উঠল। রক্তাক্ত অবস্থায় তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করানো হলেও শেষ রক্ষা করা যায়নি তাঁকে।
কী বলছেন মৃতের ভাই?
দাদার এই ভয়ংকর পরিণতির খবর পেয়ে কান্নায় ভেঙে পড়ে ছোট ভাই যিনি শুরু থেকেই বিজেপির সঙ্গে যুক্ত। তাঁর অভিযোগ,“ রাতের অন্ধকারে বেশ কয়েকজন দলীয় সদস্য মদ, জুয়ার আসর বসিয়েছিল। অনেক তর্কাতর্কি চলছিল তাঁদের মধ্যে। আমাকে মারার জন্য ডাকাও হয়েছিল। আমি বুঝতে পারে পালিয়ে যেতেই দাদাকে টার্গেট করা হয় আর ওর বুকের উপর ছুরি চালানো হয়।” কিন্তু এই ঘটনার পিছনে কার হাত রয়েছে সেই নিয়ে এখনো কোনো খবর পাওয়া যায়নি। তবে মৃতের ভাইয়ের অভিযোগ, যে সকল বিজেপি কর্মী এই ঘটনার সঙ্গে জড়িত তাঁরা চার তারিখ বিজেপি জেতার পরে দলের সঙ্গে যুক্ত হয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে স্থানীয় পুলিশ।
আরও পড়ুন: সিভিক নিয়োগে কড়াকড়ি! কল লেটার সহ নথি চাইবে রাজ্য, দেখাতে না পারলে যাবে চাকরি?
কিছুদিন আগে পানিহাটিতে গোষ্ঠী কোন্দলের জেরে প্রাণ হারিয়েছিলেন এক বিজেপি কর্মী। সেই নিয়ে রাজ্য রাজনীতিতে ব্যাপক শোরগোল শুরু হয়েছিল। জানা গিয়েছে গত রবিবার উত্তর ২৪ পরগনার পানিহাটিতে দলের একাংশের কর্মীদের সঙ্গে সংঘর্ষের সময় মারধরে প্রাণ হারিয়েছিলেন বিজেপি কর্মী অরূপ সাহা৷ আর সেই নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করে সরব হয়েছিলেন বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। তিনি প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন রত্না। তাঁর বক্তব্য, এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য বারবার প্রশাসনকে জানানো হলেও পরিস্থিতির পরিবর্তন হচ্ছে না। যদিও এখনও কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি।










