টার্গেট ভারত? তুরস্ক থেকে ১ লাখ কিলার ড্রোন কিনছে পাকিস্তান

Published:

Pak Turkey Drone

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সামরিক শক্তি বৃদ্ধিতে এবার বড় পদক্ষেপ নিল পাকিস্তান (Pakistan)। বন্ধু তুরস্কের (Turkey) কাছ থেকে 1 লক্ষ মারাত্মক কিলার ড্রোন কিনতে চলেছে পশ্চিমের দেশ। তুর্কির প্রতিরক্ষা সংস্থা পাসিফিক টেকনোলজির সঙ্গে তিন বছরের চুক্তির অধীনে এই ড্রোনগুলি পাবে ইসলামাবাদ। জানিয়ে রাখা প্রয়োজন, এই চুক্তির আওতায় শুধুমাত্র ড্রোন নয়, সেই সাথে 10টি আলপিন মানববিহীন হেলিকপ্টার, 25টি দুমরুল মিনি হেলিকপ্টার, 500টি লাইটারিং মিউনিশন এবং আড়াইশো কোরগান অটোমেটিক ড্রোন স্টেশনও পেতে চলেছে ভারতের শত্রু হিসেবে পরিচিত পাকিস্তান! এখন প্রশ্ন, তুরস্কের কাছ থেকে ভয়ানক সব ড্রোন সিস্টেম নিয়ে ভারতকেই টার্গেট প্রতিবেশী দেশটি?

পাকিস্তানকে কোন ড্রোন দেবে তুরস্ক?

পাকিস্তানকে তুরস্ক যে ড্রোন দিচ্ছে সেগুলি মূলত ছোট আকারের FPV অ্যাটাক ড্রোন। এর অপারেশনাল রেঞ্জ মাত্র 8 কিলোমিটার। ফলে বহু দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে না এগুলি। একই সাথে এই ড্রোন আকাশে একটানা 30 মিনিট পর্যন্ত উঠতে পারে। রিপোর্ট অনুযায়ী, ড্রোনগুলির সর্বোচ্চ গতি 200 কিলোমিটার প্রতি ঘন্টা। উল্লেখযোগ্য বিষয়, GPS সিস্টেম ছাড়াও এই ড্রোনগুলিকে পরিচালনা করা সম্ভব। এমনকি ইলেকট্রনিক জ্যমিংয়ের পরিস্থিতি তৈরি হলেও এই ড্রোন নিজের কাজ করতে পারে।

ভারতের জন্য এই চুক্তি কতটা গুরুত্বপূর্ণ?

বিশেষজ্ঞ মহলের দাবি, পাকিস্তানের সাথে তুরস্কের প্রতিরক্ষা সংস্থার যে চুক্তি হয়েছে তার সবচেয়ে বড় বিষয় শুধুমাত্র ড্রোনের প্রযুক্তি নয় বরং সেগুলি কীভাবে বিপুল সংখ্যায় মোতায়েন করা যাবে সেই বিষয়টিও। আসলে যুদ্ধের সময় একসঙ্গে একাধিক ছোট ড্রোন ব্যবহার করে স্যাচুরেশন অ্যাটাক চালিয়ে শত্রু পক্ষের রাডার এবং এয়ার ডিফেন্স ব্যবস্থার উপর চাপ বাড়ানোর পরিকল্পনা করছে পাকিস্তান।

আরও পড়ুন: ‘সিরাজকে বাদ দেওয়ার সিদ্ধান্তে কোনও ভুল দেখছি না’ বললেন টিম ইন্ডিয়ার কোচ

সাউথ চায়না মর্নিং পোস্টের রিপোর্ট অনুযায়ী, 2025 সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে হওয়ার সংঘাতের পর থেকেই গুরুত্ব বাড়ছে ক্ষুদ্র ড্রোনের। অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভারতীয় প্রতিরক্ষা শিল্পে দেশীয় ড্রোন উৎপাদন বৃদ্ধি পেয়েছে। এদিকে ড্রোন উৎপাদনে ভারতের তৎপরতা দেখে সম্ভাব্য যুদ্ধের আশঙ্কায় বন্ধু দেশ তুরস্কের প্রতিরক্ষা সংস্থার কাছ থেকে ভয়ানক সব ড্রোন কিনে রাখছে পাকিস্তান। এর লক্ষ্য একটাই, ভবিষ্যতে ভারতের সাথে যুদ্ধ হলে বড় ক্ষেপণাস্ত্রের বদলে ছোট কিন্তু বিপদজনক এমন ড্রোন ব্যবহার করে ক্ষমতা জাহির করা, এমনটাই মনে করছেন কূটনৈতিক মহলের একাংশ।

google button