পরীক্ষায় ফেল! নেই পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা, এবার কি ভাঙা হবে অভিষেকের পার্টি অফিস?

Published:

Abhishek Banerjee

সৌভিক মুখার্জী, কলকাতা: অভিষেকের (Abhishek Banerjee) ক্যামাক স্ট্রিটের পার্টি অফিসে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা নেই, এ নিয়ে আগেই নোটিশ দিয়েছিল দমকল। পাশাপাশি বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে তৈরি হয় ধুন্ধুমার পরিস্থিতি। হাইকোর্টের নির্দেশেই অভিষেকের ওই পার্টি অফিস দখল করে দমকল আধিকারিকরা। এমনকি গোটা অফিসের অগ্নিনির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখা হয়। এবার এই রিপোর্টই জমা দেওয়া হবে রাজ্যের উচ্চ আদালতে।

ভাঙা পড়বে অভিষেকের পার্টি অফিস?

কয়েক মাস আগেও ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই পার্টি অফিসে অবৈধ বিল্ডিং খুলতে যায় পুরসভার আধিকারিকরা। সঙ্গে ছিল বিশাল পুলিশ বাহিনী। তবে সেখানেই তৃণমূল সাংসদ এবং তৃণমূল কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন আধিকারিকরা। এমনকি এক পর্যায়ে ধস্তাধস্তি পর্যন্ত হয় এবং পুলিশ কর্মীদের মারধর করা হয় বলেও অভিযোগ। শেষমেষ সেই অবৈধ বিলবোর্ড খুলে দেওয়া হয় পুরসভার তরফ থেকে এবং তা নিয়ে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিকে ছাদ থেকে ওই বিলবোর্ড খুলে দেওয়ার পর ক্যামাক স্ট্রিটের ভবনের মালিকপক্ষকে নোটিশ পাঠায় দমকল। আর সেই নোটিশে উল্লেখ করা হয়েছে, অভিষেকের অফিসে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা নেই। সেই কারণে অবিলম্বে ওই অফিস খালি করতে হবে। এবার মালিকপক্ষের তরফ থেকেও সেই অফিস খালি করার নির্দেশ দেওয়া হয়। তবে দমকলের সেই নোটিশকে চ্যালেঞ্জ করেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: ‘প্রয়োজনে বিধায়ক পদ ছাড়ব’, হুঁশিয়ারি বিজেপি MLA রাজু পাত্রের, কারণ কী?

এদিন বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে ওঠে ওই মামলা। তবে হাইকোর্টের তরফ থেকে জানানো হয়েছে যে অভিষেকের অফিসে প্রয়োজনীয় নিরাপত্তা দমকল আধিকারিকরা পর্যবেক্ষণ করতে পারেন। তবে তার আগে অবশ্যই নোটিশ দিতে হবে। এমনকি সেই নোটিশে জানাতে হবে, দমকল কবে ওই অফিসে যেতে চায়। সেই অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে নোটিশ দেওয়া হয় এবং বৃহস্পতিবার অভিষেকের ওই অফিস পরিদর্শনে আসবে বলেই জানিয়েছিল দমকল। সেই হিসেবেই এদিন বেলা ১২:১৫ মিনিট নাগাদ সেখানে হানা দিয়েছিলেন আধিকারিকরা। তবে এই ধাপেও বেশ কিছু গলদ রয়েছে বলে জানানো হয়েছে।

google button