আলু দিয়ে পাতলা ঝোল নয়, এবার ছুটির দিনে বানিয়ে ফেলুন সুস্বাদু কালা ভুনা

Published:

প্রীতি পোদ্দার, কলকাতা: ছুটির দিনে অনেকেই বাড়িতে কিছু ভালো মন্দ পদ খেতে চায়। তাই সেক্ষেত্রে লিস্টে মটন তো থাকবেই। কিন্তু সবসময় আলু দিয়ে ঝোল বা মটন কষা না বানিয়ে অন্য রকম কিছু বানানোই যায়। তাই আমাদের আজকের প্রতিবেদন নিয়ে এসেছে মটনের কালা ভুনা (Mutton Kala Bhuna) নিয়ে। চলুন এই রেসিপিটি কীভাবে বানানো যায় শিখে নেওয়া যাক।

উপকরণ

মটন কালা ভুনা বানানোর জন্য যে সকল উপকরণগুলো লাগবে সেগুলি হল – ২ কেজি মটন, ৫ চা চামচ আদা রসুন বাটা, ১ চা চামচ কাঁচালঙ্কা বাটা, নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ১ কেজি পেঁয়াজ কুচি, ৪ টে শুকনো লঙ্কা, ১টি জয়ত্রী, ৪টি এলাচ, ১ চা চামচ গোটা জিরে, ১ টি তারা ফুল, ১ চা চামচ রাঁধুনি, ১ চা চামচ কাবাব চিনি, ১ চা চামচ মৌরি, ২টি দারচিনি, গোটা গোলমরিচ, বড়ো এলাচ, লবঙ্গ, ধনে গুঁড়ো, সাদা তেল।

রান্নার পদ্ধতি

  • মটন ম্যারিনেশনের জন্য প্রথমে একটি বাটিতে ২ কেজি মটন ভালো করে ধুয়ে তার মধ্যে ৫ চা চামচ আদা রসুন বাটা, ১ চা চামচ কাঁচালঙ্কা বাটা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপর এতে আন্দাজ মতন নুন, হলুদ গুঁড়ো এবং সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নিতে হবে।
  • এরপর কড়াইতে সাদা তেল গরম করে ৫০০ গ্রাম পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো লাল হয়ে এলে এবার সেগুলি মটনের মধ্যে দিয়ে দিতে হবে। আর তার সঙ্গে সামান্য পেঁয়াজ ভাজার তেলও দিয়ে দিতে হবে। সম্পূর্ণ মিশ্রণটা পুনরায় ভালো করে মাখিয়ে অন্তত ৩০ মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে।
  • এবার কড়াই গরম করে ম্যারিনেট করে রাখা মটনটা ঢেলে নিতে হবে। অন্তত ৫ মিনিট সেটিকে হাইফ্লেমে কষিয়ে নিতে হবে। এরপর যখন জল ছাড়বে তখন গ্যাসের ফ্লেম কমিয়ে নিতে হবে। মাংসটা যখন ভালো করে জল ছাড়বে তখন সেটিকে একটি প্রেসার কুকারে ঢেলে নিতে হবে।
  • মাংসের মধ্যে জল দিয়ে কুকারের মুখ আটকে ওন্ত ৫টি শিশ দিয়ে নিতে হবে। অন্যদিকে মশলা বানানোর জন্য একটি শুকনো কড়াইতে ৪ টে শুকনো লঙ্কা, ১টি জয়ত্রী, ৪টি এলাচ, ১ চা চামচ গোটা জিরে, ১ টি তারা ফুল, ১ চা চামচ রাঁধুনি, ১ চা চামচ কাবাব চিনি, ১ চা চামচ মৌরি, ২টি দারচিনি, সামান্য গোটা গোলমরিচ, বড়ো এলাচ এবং কয়েকটা লবঙ্গ ভেজে নিতে হবে।

আরও পড়ুন: চাল নয় এবার লাউ দিয়েই বানান সুস্বাদু পায়েস, রইল পদ্ধতি

  • হালকা মশলাগুলো ভাজা হয়ে এলে একটি ব্লেন্ডারে সেটির গুঁড়ো করে নিতে হবে। এরপর কড়াইতে সামান্য সাদা তেল নিয়ে মাঝারি ফ্লেমে তার মধ্যে ৫০০ গ্রাম পেঁয়াজ কুচি হালকা করে ভেজে নিতে হবে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর যখন পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিতে হবে।
  • পেঁয়াজগুলো ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে সামান্য হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো এবং পরিমাণ অনুযায়ী ধনে গুঁড়ো দিয়ে দিতে হবে। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার ওর মধ্যে সেদ্ধ মটনগুলো দিয়ে দিতে হবে।
  • মাংসটা ভালো করে মাখিয়ে নেওয়ার পর ওর মধ্যে পাতিলেবুর রস দিয়ে হবে হবে। সেই রস ভালো করে মটনের মধ্যে মাখিয়ে নেওয়ার পর ওর মধ্যে ভাজা মশলাগুলো দিয়ে আরও একবার মাখিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে। সবটাই মাঝারি ফ্লেমে করে নিতে হবে। এরপর মাংসটা যখন ধীরে ধীরে কালো হয়ে আসবে তখনই বুঝবেন একদম রেডি এই কালা ভুনা (Mutton Kala Bhuna)। গরম গরম পরোটা রুটি বা লুচির সঙ্গে বেশ জমে যাবে এই রেসিপিটি।
আরওMuttonRecipe
google button