বিক্রম ব্যানার্জী, কলকাতা: রোহিঙ্গাদের গণহত্যার অভিযোগ উঠেছিল মায়ানমারের (Myanmar) বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতেই বিচার চলছিল আন্তর্জাতিক আদালতে। অবশেষ 7 বছর অপেক্ষার পর এলো রায়। একটানা আইনি লড়াইয়ের পর ঐতিহাসিক রায় দিল রাষ্ট্রসংঘের সর্বোচ্চ আন্তর্জাতিক বিচারালয়। বৃহস্পতিবার, ভারতের প্রতিবেশী মায়ানমারকে দোষী সাব্যস্ত করলো আন্তর্জাতিক আদালতটি। মূলত সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের গণহত্যার দায়ে এই শাস্তি পেল তারা।
ইতিহাসে প্রথম গণহত্যার কারণে দোষী সাব্যস্ত করা হলো কোনও দেশকে
নেদারল্যান্ডসে অবস্থিত দ্য হেগে রাষ্ট্রপুঞ্জের শীর্ষ আদালত বৃহস্পতিবার, রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে যে সামরিক দমননীতি প্রয়োগ করা হয়েছিল, সেই মামলাতেই এদিন রায় শোনায়। এদিন, ICJ এর প্রেসিডেন্ট উজি ইওয়াসাওয়া জানিয়েছিলেন, উত্তরের রাখাইন প্রদেশে রোহিঙ্গা মুসলিমদের উপর গণহত্যা চালিয়েছিল মায়ানমার। প্রতি ঘন্টায় অন্তত 10 হাজার রোহিঙ্গা নাগরিককে নির্বিচারে হত্যা করেছে মায়ানমারের নিরাপত্তা বাহিনী।
এছাড়াও মহিলাদের উপর যৌন নির্যাতন থেকে শুরু করে শিশুদের সাথে বর্বরতা চালানো হয়েছিল। এমনকি ভয় পেয়ে বাংলাদেশে পালিয়ে যাওয়ার সময়েও রোহিঙ্গাদের উপর হামলা চালানো হয়। আন্তর্জাতিক আদালতের তরফে জানানো হয়, একের পর এক অপরাধ কর্মের মধ্যে দিয়ে আন্তর্জাতিক গণহত্যা সনদের বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে মায়ানমার। মূলত সে কারণেই হেগের শীর্ষ আদালত মায়ানমারকে বিশ্বের প্রথম দেশ হিসেবে দোষী সাব্যস্ত করার সাথে সাথে, শাস্তি হিসেবে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে মায়ানমারকে। নিহতদের সমস্ত সম্পত্তি ফিরিয়ে দিতে হবে তাদের। এই কাজ না পারলে সমমূল্যের সম্পদ দিতে হবে। এছাড়াও নিখোঁজদের সন্ধানে সহযোগিতার সাথে সাথে, নিহতদের সমাধির যথাযথ ব্যবস্থা করতে হবে।
আরও পড়ুন: ‘কোনও নির্বাচিত সরকারই টিকবে না’ সুপ্রিম কোর্টে বিস্ফোরক কপিল সিব্বল
এখানেই শেষ নয়, আদালত স্পষ্ট করে জানিয়েছে শাস্তি হিসেবে মায়ানমারকে শারীরিক এবং মানসিকভাবে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন দিতে হবে। একই সাথে রোহিঙ্গাদের উপর একই ধরনের নির্যাতন বন্ধ করা নিশ্চয়তা দিতে হবে মায়ানমারকে। সব মিলিয়ে বলাই যায়, রোহিঙ্গাদের গণহত্যা নিয়ে গোটা বিশ্বে দোষী সাব্যস্ত হল দেশটি। তবে জানিয়ে রাখা প্রয়োজন, 2019 সালে প্রথমবারের মতো পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া মায়ানমারের বিরুদ্ধে মামলা দায়ের করে জানিয়েছিল, রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করতে সচেষ্ট হয়েছিল এই দেশ।










