দোসর ঘূর্ণিঝড়! দক্ষিণবঙ্গের ৫ জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, আজকের আবহাওয়া

Published:

সহেলি মিত্র, কলকাতা: প্রবল বৃষ্টিতে ভাসল বাংলা। একদিকে শীতল হাওয়া, তার ওপর বৃষ্টি, সব মিলিয়ে বেশ বিরক্ত মানুষ। দোসর ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে আগামী ২১ নভেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি (Weather Today) পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। আজ শুক্রবার জেলায় জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ঘূর্ণিঝড়টি কবে ও কোথায় আছড়ে পড়বে? কেমন পরিস্থিতি থাকবে? চলুন জেনে নিই।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই জেনে নেওয়া যাক  সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal) কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ সমগ্র দক্ষিণবঙ্গ ভাসতে চলেছে। সকাল থেকেই এক নাগাড়ে বৃষ্টি চলছে। এদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায়। এর পাশাপাশি ভারী বৃষ্টির জন্য হলুদ সর্তকতা জারি করা হয়েছে হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর ২৪ পরগনা এবং পুরুলিয়া জেলায়।

আবহাওয়া অফিস সূত্রে খবর, ২১ নভেম্বর দুপুরের মধ্যে ওড়িশার গঞ্জাম জেলার গোপালপুরের কাছে প্রবল ঘূর্ণিঝড় আকভানের স্থলভাগে আঘাত হানার আশঙ্কা থাকায় রাজ্য সরকার ব্যাপক প্রস্তুতি জোরদার করেছে। মুখ্য সচিব অনু গার্গ জানিয়েছেন যে, সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হলো কোনো প্রাণহানি না হওয়া। ঘূর্ণিঝড়ের প্রভাব কমানোর জন্য সমস্ত বিভাগ একযোগে কাজ করছে। ভারতীয় আবহাওয়া বিভাগের মতে, স্থলভাগে আঘাত হানার সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত হতে পারে, যা কখনও কখনও ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। বেশ কয়েকটি জেলায় অতি ভারী থেকে চরম ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: জনগণনার কাজের কারণে পিছিয়ে গেল মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক, কবে হবে পরীক্ষা?

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার জেনে নেওয়া যাক সমগ্র উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal) কেমন থাকবে সে সম্পর্কে। দক্ষিণবঙ্গের পাশাপাশি শুক্রবার উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিন শুধুমাত্র মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলায় বৃষ্টির জন্য হলুদ সর্তকতা জারি করা হয়েছে। বাকি জেলা যেমন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলার আবহাওয়া মোটের উপর শুষ্ক থাকবে।

আগামীকালের আবহাওয়া

শনিবার কেমন থাকবে সমগ্র বাংলার আবহাওয়া? এদিনও ভারী বৃষ্টিপাতের জন্য সর্তকতা জারি করা হয়েছে মুর্শিদাবাদ জেলায়। বাকি জেলাগুলিতেও বৃষ্টির দাপট অব্যাহত থাকবে বলে খবর। উত্তরবঙ্গের কথা বললে, এদিন দার্জিলিং, কালিম্পঙ, আলিপুরদুয়ার, কোচবিহার সহ প্রতিটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

google button