২৪ বছর বয়সেই টেস্টে রবীন্দ্র জাদেজাকে পেছনে ফেললেন যশস্বী জয়সওয়াল

Published:

Jaiswal Test

বিক্রম ব্যানার্জী, কলকাতা: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বাউন্ডারি হাঁকাতেই অভিজ্ঞ ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে Ravindra Jadeja) পেছনে ফেলে দিলেন তরুণ ক্রিকেটার যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। এদিন তাঁর চারের দৌলতেই রানের খাতা খুলেছিল টিম ইন্ডিয়ার। ঠিক একইভাবে 2025-27 বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ মরসুমে 800 এর বেশি রান সম্পূর্ণ করে ফেলেন জয়সওয়াল। সেই সূত্র ধরেই এই মুহূর্তে WTC 2025-27 চক্রে ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় তিন নম্বরে উঠে এসেছেন তরুণ তারকা।

জাদেজাকে পেছনে ফেলে দিলেন জয়সওয়াল

2025-27 বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে সর্বোচ্চ রান সংগ্রাহক ইংল্যান্ডের জো রুট। তাঁর ব্যাট থেকে 1272 রান এসেছে। তবে যদি ভারতীয়দের প্রসঙ্গে কথা বলা যায় সেক্ষেত্রে এই তালিকায় সবার শীর্ষে রয়েছেন অধিনায়ক শুভমন গিল। 11 ম্যাচ খেলে তাঁর রানের সংখ্যা 1024। প্রথম টেস্টে বড় রান করতে পারলে সেই সংখ্যাটা আরও বাড়বে সে কথা বলার অপেক্ষা রাখে না। তবে এই তালিকায় এতদিন চার নম্বরে ছিলেন জয়সওয়াল। তাঁর এবং রবীন্দ্র জাদেজার রান সমান হলেও জাদেজার গড় বেশি থাকায় এতদিন তিন নম্বরে ছিলেন জাড্ডু। এবার সেই জায়গা দখল করলেন তরুণ জয়সওয়াল।

বলাই বাহুল্য, এদিন নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওপেনিং করতে নেমে 89 বলে 85 রানের দুর্ধর্ষ ইনিংস খেলেন যশস্বী।  যার দৌলতে WTC চক্রে 800 এর বেশি রান তুলে ফেলেছেন তিনি। 12 তম ম্যাচে এই কীর্তি অর্জনের পর নিউজিল্যান্ড সিরিজে আরও বেশি রান তুলবেন এই তরুণ তুর্কি, এমনটাই আশা ক্রিকেট মহলের। তবে আপাতত জাদেজার থেকে এগিয়েই রয়েছেন তিনি।

আরও পড়ুন: ৪৪ বলে সেঞ্চুরি, বৈভব সূর্যবংশীর পর ভারতীয় ক্রিকেটে নতুন বিস্ময় বালক! দলে নিতে পারে KKR

উল্লেখ্য, ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে জসপ্রীত বুমরাহদের চাপে দ্রুত উইকেট হারিয়েছিল নিউজিল্যান্ড। যদিও মাঝপথে দলের দুঃসময়ে ব্যাট হাতে রুখে দাঁড়ান হেনরি নিকোলাস। অপরাজিত থেকে প্রথম ইনিংসে 175 রান করেন তিনি। এছাড়াও ভারতীয় বোলারদের উপর দাপট দেখিয়ে 118 রানের দুর্ধর্ষ ইনিংস খেলেন গ্লেন ফিলিপসও। তাতেই 368 রানের বড় স্কোর গড়তে পেরেছে কিউই দল।

google button