বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বড় নাম বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। মাত্র 14 বছর বয়সেই বিশ্বের সবচেয়ে বড় টি-টোয়েন্টি লিগে পা রেখে তাণ্ডব চালিয়েছিলেন তিনি। নজরে এসেছিলেন সকলের। সেখান থেকেই ভারতীয় সিনিয়র দলে জায়গা করে নেওয়া বিহারের কিশোরের। এবার বৈভব সূর্যবংশীর বিকল্প পেয়ে গেল IPL! না, বৈভবকে বাদ দিয়ে নয় বরং ঘরোয়া ক্রিকেটে এমন এক কিশোরের উত্থান হয়েছে, যাঁকে বৈভবের দ্বিতীয় বিকল্প বা বিস্ময় বালক (Vikalp Tiwari) হিসেবেই দেখছেন ভারতীয় ক্রিকেট মহলের একাংশ। তাঁকে নিয়েও এবার কাড়াকাড়ি হতে পারে IPL এ।
বৈভবের বিকল্পে নজর KKR-র!
চলছে সৈয়দ মুস্তাক আলি ট্রফি। আর সেই টুর্নামেন্টে গতকাল অর্থাৎ বুধবার ওড়িশার বিরুদ্ধে ছত্তিশগড়ের হয়ে ব্যাট করতে নেমে দাপট দেখান অধিনায়ক বিকল্প তিওয়ারি। মাত্র 56 বলে 119 রানের দুর্ধর্ষ ইনিংস খেলেছিলেন তিনি। সেঞ্চুরি করেছিলেন মাত্র 44 বলেই। সেই সূত্র ধরেই 51 রানের বড় ব্যবধানে ওড়িশাকে হারিয়ে দিয়েছে ছত্তিশগড়। টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে কম বলে সেঞ্চুরি করার তালিকায় দ্বিতীয় স্থানে নাম রয়েছে বিকল্পের। তাঁর আগে রয়েছেন বৈভব সূর্যবংশী।
বলা বাহুল্য, কলকাতার মাঠে এদিন ম্যাচের একেবারে শুরু থেকেই দাপট দেখাচ্ছিলেন বিকল্প। দলের কঠিন সময়ে ম্যাচের হাল ধরেছিলেন তিনি। এদিনের ব্যাটিং দেখে বোঝা গিয়েছে এই ভারতীয় ক্রিকেটারের টিকে খেলার ক্ষমতা আছে। যেটা বেশিরভাগ ক্ষেত্রেই বৈভবের দূর্বলতা। আসলে বৈভব সূর্যবংশী ব্যাট হাতে বোধহয় টিকে খেলায় বিশ্বাসী নন। মাঠে নেমে ব্যাট চালাতেই পছন্দ করেন তিনি। সেক্ষেত্রে বিকল্প IPL এ বৈভবের দ্বিতীয় বিকল্প হতে পারে বলেই মনে করছেন কেউ কেউ।
17-year-old Vikalp Tiwari, captain of Chhattisgarh, smashes yet another quickfire fifty, scoring off just 19 balls against Odisha in the SMAT! 🔥pic.twitter.com/bLmP1ZvDMP
— Abhiyank Choudhary (@AbhiChoudhary_7) November 18, 2026
আরও পড়ুন: রাইজিং স্টারস এশিয়া কাপে ভারত-পাক মহারণ, নজরে বৈভব-অভিষেক জুটি! কবে ম্যাচ?
কয়েকটি সূত্র মারফত যা খবর, এই ভারতীয় ক্রিকেটারকে নিয়ে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কড়াকড়ি হতে পারে। কারণ ইতিমধ্যেই বেশকিছু ফ্রাঞ্চাইজির নজরে পড়ে গিয়েছেন তিনি। কলকাতা নাইট রাইডার্সও এই কিশোরের দিকে নজর রেখেছে বলেই খবর। সেক্ষেত্রে তাঁকে অল্প দামে দলে পেলে লাভের মুখ দেখতে পারে কলকাতা। অন্যদিকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের তিনবারের চ্যাম্পিয়নদের হয়ে নিজেকে প্রমাণ করতে পারলে আগামী দিনে ভারতীয় দলে পৌঁছনোর রাস্তা প্রশস্ত হতে পারে বিকল্পের।










