বিক্রম ব্যানার্জী, কলকাতা: শুরু হয়ে গেল রাইজিং স্টারস এশিয়া কাপ 2026 (Asia Cup Rising Stars)। এই আসরে ভারতের হয়ে মাঠে নামবেন প্রিয় ক্রিকেটার বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। অভিষেক শর্মার সাথে জুটি বাঁধতে দেখা যাবে তাঁকে। এই টুর্নামেন্টে টিম ইন্ডিয়া তাদের প্রথম ম্যাচ খেলবে দ্বিতীয় দিনে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, রাইজিং স্টারস এশিয়া কাপে ভারত এবং পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। চলুন দেখে নেওয়া যাক ঠিক কবে, কাদের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে চলেছে ভারত! ভারত বনাম পাকিস্তান ম্যাচই বা কবে!
ভারতের প্রথম ম্যাচ কবে?
প্রথমেই বলে রাখি, এবারের এশিয়া কাপ রাইসিং স্টারসে অংশগ্রহণ করেছে আটটি দল। আজ অর্থাৎ 19 নভেম্বর থেকে শুরু হয়ে গিয়েছে বিশেষ টুর্নামেন্ট। প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ এবং হংকং। এছাড়াও শ্রীলঙ্কা এবং আফগানিস্তানেরও একটি ম্যাচ রয়েছে আজ। এরপর আগামীকাল অর্থাৎ 20 নভেম্বর, নেপালের মুখোমুখি হবে তিলক বর্মার ভারতীয় দল। এই ম্যাচ অনুষ্ঠিত হবে আগামীকাল বিকেল সাড়ে তিনটে (ভারতীয় সময়) থেকে। এর আগে অবশ্য ম্যাচ রয়েছে পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরশাহীর। সকাল সাড়ে 11টা থেকে শুরু হবে এই ম্যাচটি।
জানিয়ে রাখি, এই বিশেষ টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে মূলত ওয়ানডে ফরম্যাটে। অর্থাৎ দুই দল মিলিয়ে গোটা ম্যাচ হবে 100 ওভারের। সে ক্ষেত্রে দলগুলির পারফরমেন্স অনুযায়ী, ম্যাচ রাত সাড়ে দশটা থেকে এগারোটা পর্যন্ত চলতে পারে। বলে রাখি, আগামী 22 নভেম্বর কাতারের দোহায় অনুষ্ঠিত হবে ভারত বনাম পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচ। এই ম্যাচটি দুপুর একটা অথবা বিকেল সাড়ে তিনটা থেকে শুরু হতে পারে।
প্রসঙ্গত, এই আসরে তিলক বর্মা ভারতীয় দলকে নেতৃত্ব দিলেও দর্শকদের নজরে থাকবেন বৈভব সূর্যবংশী এবং অভিষেক শর্মা। এই দুই ক্রিকেটার ওপেনিং করতে নেমে কেমন পারফরমেন্স করেন এখন সেটাই দেখার। সবচেয়ে বড় কথা, এই টুর্নামেন্টটি টি-টোয়েন্টি সংস্করণে অনুষ্ঠিত হচ্ছে না। ফলে ওয়ানডেতে ঠান্ডা মাথায় মাঠে টিকে থেকে খেলাটা বৈভবের জন্য অন্যতম বড় পরীক্ষা হতে চলেছে।
আরও পড়ুন: অর্থের অভাবে বন্ধ হয় পড়াশোনা, ঘরে প্যারালাইজড মা, পদক জিতে নজির ছেলের
এক নজরে ভারতীয় স্কোয়াড
অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী, প্রভসিমরন সিং (উইকেটরক্ষক), তিলক বর্মা (অধিনায়ক), রিঙ্কু সিং (সহ অধিনায়ক), কুমার কুশাগ্র, সূর্যাংশ শেঢগে, শাহবাজ আহমেদ, বিপ্রজ নিগম, হর্ষ দুবে, তনুশ কোটিয়ান, হর্ষিত রানা, প্রিন্স যাদব, আরশাদ খান, আয়ুষ বাদোনি।










