১৪৮ বছরের ইতিহাসে বিরল, ভারতের বিরুদ্ধে তান্ডব চালিয়ে ইতিহাস নিকোলাস-ফিলিপসের

Published:

New Zealand Test

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ওয়েলিংটনে ভারতের বিরুদ্ধে চলতি টেস্টের (Test Cricket) প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে 70 রানে 5 উইকেট উড়ে গিয়েছিল নিউজিল্যান্ডের (New Zealand)। সেখান থেকে দলের হাল ধরেন হেনরি নিকোলাস এবং গ্লেন ফিলিপস। দুজনেই এদিন সেঞ্চুরি করেছেন। তবে সবচেয়ে বড় কথা, মাঠে টিকে থেকে 6 নম্বর উইকেটে দুজন 216 রানের জুটি গড়ে ফেলেন, আর তাতেই টেস্ট ক্রিকেটের ইতিহাসে তৈরি হল নতুন নজির। 148 বছরের ইতিহাসে এই ঘটনা ঘটেছে মাত্র 15 বার। কী এমন করলেন ফিলিপসরা?

ভারতের বিরুদ্ধে বড় নজির নিউজিল্যান্ড ব্যাটারদের

ওয়েলিংটনে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে নিকোলাস এবং ফিলিপস 216 রানের জুটি গড়ে টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক বিশেষ ক্লাবে প্রবেশ করেছেন। যে ঘটনা ঘটেছে মোট 15 বার। বলা বাহুল্য, কোনও দল 100 রানে তাদের প্রথম 5টি উইকেট হারানোর পর ষষ্ঠ উইকেটে দাঁড়িয়ে 200 বা তার বেশি রানের দুটি গড়েছে, এমন ঘটনা সচরাচর দেখা যায় না। সেই কাজটাই করে দেখালেন নিউজিল্যান্ডের দুই দাপুটে ক্রিকেটার।

জানিয়ে রাখি, নিউজিল্যান্ড টেস্টের ইতিহাসে এই নিয়ে মাত্র দুবার এমন ঘটনা ঘটলো। এর আগে ভারতীয় দলের বিপক্ষে 2014 সালে ওয়েলিংটনে ব্রেন্ডন ম্যাককালাম ও বিজে ওয়াটলিং ষষ্ঠ উইকেটে 352 রানের বড় অংশীদারিত্ব গড়েছিলেন। এছাড়াও গত বছর এজবাসস্টন টেস্টে হ্যারি ব্রুক এবং জেনি স্মিথ ষষ্ঠ উইকেটে দাঁড়িয়ে 303 রান যোগ করেছিলেন দলের স্কোর বোর্ডে। এর আগে মাত্র 84 রানে ৫ উইকেট হারিয়ে ফেলেছিল ইংল্যান্ড।

আরও পড়ুন: ২৪ বছর বয়সেই টেস্টে রবীন্দ্র জাদেজাকে পেছনে ফেললেন যশস্বী জয়সওয়াল

প্রসঙ্গত, টেস্ট ক্রিকেটে ভারতের বিরুদ্ধে নিউজিল্যান্ডের হয়ে ষষ্ঠ বা তারও পরের উইকেটে দাঁড়িয়ে থেকে হেনরি নিকোলাস এবং ফিলিপস যে 216 রানের জুটি গড়েছেন সেটা 2014 সালে ম্যাককালামদের 352 রানের জুটির পর সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ জুটি। যদিও ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় দিনে এই জুটি ভাঙেন আকাশদীপ। 118 রানে ফিলিপসকে সাজঘরে ফেরান তিনি।

google button