সৌভিক মুখার্জী, কলকাতা: রাজনৈতিক মহলে ফের নেমে এল শোকের ছায়া। ৯১ বছরে প্রয়াত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) মা সাবিত্রী দেবী। মুখ্যমন্ত্রীর ভাই মহেন্দ্র সংবাদমাধ্যমকে এই দুঃসংবাদটি নিশ্চিত করেছেন। উত্তরাখণ্ডের পৌরি গাড়ওয়াল জেলার পঞ্চগ্রামে বসবাস করতেন মুখ্যমন্ত্রীর মা সাবিত্রী দেবী। তবে সাম্প্রতিক মাসগুলিতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখান থেকেই পরলোক গমন করেছেন তিনি।
এই খবরটি সবেমাত্র আমাদের কাছে এসে পৌঁছেছে এবং ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণের মধ্যেই আপডেট করা হচ্ছে। দয়া করে রিফ্রেশ করতে থাকুন।










