সৌভিক মুখার্জী, কলকাতা: শান্তনু, সুকান্তের পর বাংলা থেকে আরও একজন কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পথে। এবার মোদীর মন্ত্রিসভায় শপথ নিতে পারেন পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। আসলে বিগত বেশ কয়েক মাস ধরেই জল্পনা চলছিল যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শীঘ্রই তার মন্ত্রিসভা সম্প্রসারণ করতে পারেন। আর সেই আবহে খবর, সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুরের পর পশ্চিমবঙ্গ থেকে আরও বেশ কয়েকজন বিজেপির সাংসদ এই তালিকায় যুক্ত হতে পারেন।
কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন শমীক ভট্টাচার্য
বেশ কিছু প্রতিবেদন অনুযায়ী খবর, আগামী ২৩ নভেম্বরের মধ্যেই কেন্দ্রীয় মন্ত্রিসভা সম্প্রসারণ করা হতে পারে। সম্প্রতি দিল্লির ভারত মণ্ডমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এছাড়া বুধবার রাতে প্রধানমন্ত্রীর বাসভবনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীন এবং বিজেপির নেতা বি এল সন্তোষ একটি দীর্ঘ বৈঠকে বসেন। পাশাপাশি বৃহস্পতিবার দিল্লিতে অমিত শাহের সঙ্গে শুভেন্দু অধিকারীকেও বৈঠকে বসতে দেখা যায়। আর এ নিয়েই ছড়ায় জল্পনা।
প্রসঙ্গত, বর্তমানে পশ্চিমবঙ্গ থেকে কেবলমাত্র দু’জন কেন্দ্রীয় মন্ত্রিসভার দায়িত্ব সামলাচ্ছেন। বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর কেন্দ্রীয় নৌপরিবাহন ও জলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে রয়েছেন এবং বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয় ও উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে অধিষ্ঠিত। আর এবার সেই তালিকায় নাম উঠে এল রাজ্যের বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের।
আরও পড়ুন: পর্যটক ভিসায় ভারতে ঢুকে রেকি? ISI যোগ সন্দেহে চ্যাংড়াবান্ধায় আটক বাংলাদেশি
প্রসঙ্গত, এবারের বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে তৃণমূল কংগ্রেসের। ঐতিহাসিক জয় পেয়েছে গেরুয়া শিবির। আর বিজয়ের পর প্রতিদানস্বরূপ কেন্দ্রীয় মন্ত্রীসভার আসন পুনর্বিন্যাসের সম্ভাবনাও রয়েছে। বর্তমানে পশ্চিমবঙ্গে ২০৮ আসন নিয়ে সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে সরকার গঠন করেছে বিজেপি। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন মাত্র ৮০টি আসন। এমনকি পরবর্তী আসনের উপনির্বাচনেও ভালো ফলাফল করেছে বিজেপি। সেই সূত্রেই এবার কেন্দ্রীয় মন্ত্রিসভার দৌড়ে রয়েছেন পশ্চিমবঙ্গের বিজেপি সাংসদ।










