বিক্রম ব্যানার্জী, কলকাতা: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে সুযোগ হয়নি মোহম্মদ সিরাজের (Mohammed Siraj)। নেপথ্যে নানান কারণ খুঁজে বের করছেন অনেকে। রাজনীতির রঙও লাগানো হচ্ছে এক্ষেত্রে। এবার ভারতীয় তারকার টিম ইন্ডিয়া থেকে বাদ পড়া নিয়ে হতাশা প্রকাশ করলেন প্রাক্তন অধিনায়ক মোহম্মদ আজহারউদ্দিন। একাদশে সিরাজের বদলে অংশুল কম্বোজকে খেলানোর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে সোশ্যাল মিডিয়ায় নিজের মতামত জানিয়েছেন তিনি।
সিরাজ বাদ পড়তেই ফুঁসে উঠলেন আজারউদ্দিন
ভারতকে বহু ম্যাচ জিতিয়েছেন সিরাজ। দলের একজন ক্ষমতাশালী বোলার তিনি। তাঁকেই কিনা বাদ দেওয়া হয়েছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট থেকে। এই ধরনের ঘটনা একেবারেই মেনে নিতে পারছেন না ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। আজহারউদ্দিন নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, “ভারতীয় দলে মোহম্মদ সিরাজকে জায়গা না দেওয়ায় আমি সত্যিই খুব হতাশ। তাঁর পারফরমেন্স, বিশেষ করে যখন জসপ্রীত বুমরাহ দলে না থাকেন তখন তাঁকে তো প্রয়োজন হয়।”
Disappointed to see Mohammed Siraj missing from the India squad. His performances, especially when Team India needed him in Bumrah’s absence, have shown his commitment, ability and fighting spirit. He has consistently stepped up and delivered for the country.
While I wish Kamboj the very best, I believe Siraj deserved better consideration. I hope this decision is explained to him with the clarity and respect he deserves.
— Mohammed Azharuddin (@azharflicks) November 19, 2026
ভারতের প্রাক্তন অধিনায়কের বক্তব্য, সিরাজ এর আগেও বারবার দেশের হয়ে নিজের লড়াকু মানসিকতা এবং দায়বদ্ধতার পরিচয় দিয়েছে। দেশের হয়ে বহুবার গুরুত্বপূর্ণ সময়ে সামনে থেকে দুর্দান্ত পারফরমেন্স উপহার দিয়েছে এই পেসার। মূলত সে কারণেই ভারতীয় তারকা মনে করেন সিরাজকে একাদশে রাখা উচিত কিনা সেটা গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত। এদিন সিরাজের পক্ষ নিলেও কম্বোজকে শুভেচ্ছা জানিয়েছেন আজহারউদ্দিন।
আরও পড়ুন: বাদ দিয়েছে KKR, সেই আকাশদীপই নিউজিল্যান্ডকে গুটিয়ে দিলেন
সিরাজকে বাদ দেওয়া নিয়ে হতাশা প্রকাশ করার সাথে সাথে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে কম্বোজকে শুভেচ্ছা জানিয়েছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন সদস্য। তাঁর কথায়, “আমি কম্বোজকে শুভেচ্ছা জানাই। তবে আমার মনে হয়, সিরাজকে বাদ দেওয়ার বিষয়ে আরও ভালোভাবে বিবেচনা করা উচিত ছিল। আশা করি, এই সিদ্ধান্তের বিষয়ে তাঁকে যথাযথ স্পষ্টতা এবং সম্মানের সঙ্গে জানানো হবে।”


