‘আমার স্ত্রী কাঁদছে..’ গৌতম গম্ভীরের নাম নিয়েই এবার বড় মন্তব্য করলেন সরফরাজ খান

Published:

Sarfaraz Khan

বিক্রম ব্যানার্জী, কলকাতা: 2024-25 বর্ডার গাভাস্কার ট্রফির পর সরফরাজ খানের (Sarfaraz Khan) বিরুদ্ধে ড্রেসিংরুমের তথ্য ফাঁসের অভিযোগ উঠেছিল। যেই ঘটনায় টিম ইন্ডিয়া থেকে বাদ পড়েছিলেন এই তরুণ ক্রিকেটার। যদিও পরবর্তীতে ভারতীয় দলে কামব্যাক করেছেন তিনি। খেলেছেন ভারতের এ দলের হয়েও। তবে এবার ড্রেসিংরুমের তথ্য ফাঁসের অভিযোগ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন সরফরাজ। জানালেন, সেই ঘটনায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। অমন অবস্থা দেখে কেঁদে দিয়েছিলেন তাঁর স্ত্রীও!

এবার মুখ খুললেন সরফরাজ খান

ভারতীয় দলের প্রাক্তন সদস্য আকাশ চোপড়ার ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওতে সরফরাজ খানকে বলতে শোনা যায়, “আমাকে ফোন বন্ধ করে দিতে হয়েছিল সেই সময়। দুদিন পর জিজি স্যার (গৌতম গম্ভীর) আমাকে ফোন করেছিলেন। তিনি আমাকে বলেন যে এসব বাজে কথা। এই ধরনের রাজনীতিতে জড়িও না, বরং নিজের খেলায় মনোযোগ দাও।”

ড্রেসিংরুমের তথ্য ফাঁসের অভিযোগ প্রসঙ্গে সরফরাজ আরও বলেন, “আমি সেই সময় তাঁকে বলেছিলাম আমি বুঝতে পারছি কিন্তু আমার বাবা মন খারাপ করে আছেন, আমার স্ত্রী কাঁদছে… এরপর জিজি স্যার আমার বাবার সাথে কথা বলেন এবং তাঁকে এই ধরনের বিষয়ে গুরুত্ব না দিয়ে আমাকে খেলার জন্য আরও বেশি মনোযোগী হতে বললেন। এমনকি তিনি আমার বাবাকে এও বলেছিলেন কোনও সাহায্যের প্রয়োজন হলে যেন আমরা তাঁকে ফোন করি। তিনি আমাকে কিন্তু প্রথম ফোন করেছিলেন।”

আরও পড়ুন: ঘটছে মাত্র ৪ বার, গাভাস্কার-সেহবাগদের তালিকায় স্থান পেলেন রাহুল-দেবদূত

প্রসঙ্গত, বর্ডার গাভাস্কার ট্রফির সময় ড্রেসিংরুমে তথ্য ফাঁসের অভিযোগে ভারতীয় দল থেকে বাদ পড়ার পর একটা দীর্ঘ সময় মাঠের বাইরে কাটাতে হয়েছিল সরফরাজকে। টানা দেড় বছরেরও বেশি সময় টিম ইন্ডিয়া থেকে বিচ্ছিন্ন ছিলেন তিনি। যদিও সম্প্রতি জাতীয় দলে ডাক পেয়েছিলেন এই খেলোয়াড়।

google button