সৌভিক মুখার্জী, কলকাতা: নির্বাচন কমিশন এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আপাতত মাঠ পর্যায়ের আন্দোলন স্থগিত রেখেছে সিজেপি। তবে দলের নেতা সৌরভ দাস (Sourav Das) শনিবার মোদী সরকারের বিরুদ্ধে তদন্তকারী সংস্থাগুলির অপব্যবহারের অভিযোগ তুললেন। এমনকি তিনি সরকারকে স্পষ্ট সতর্কবার্তা দিয়ে বলেছেন যে হিসাবের দিন দ্রুত এগিয়ে আসছে! সম্প্রতি একটি দুর্নীতি মামলার তদন্তে পাঞ্জাবের মুখ্য সচিব এবং অর্থ দফতরের প্রধান সচিবকে তলব করেছে ইডি। সেই খবরের প্রতিক্রিয়াতেই এই মন্তব্য সৌরভের।
মোদী সরকারের বিরুদ্ধে চরম হুঁশিয়ারি সৌরভ দাসের
এক্স হ্যান্ডেলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নোটিশ পাঠানোর খবর নিয়ে মন্তব্য করতে গিয়ে সৌরভ দাস লিখেছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর সরকার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনকে বাধা দিতে তদন্তকারী সংস্থাগুলির অপব্যবহার করছেন। অথচ প্রতারক জ্ঞানু এবং তাঁর দল চুপচাপ থেকে এই কেলেঙ্কারিতে সহায়তা করছে। প্রত্যেক নির্বাচনের আগে বিরোধীশাসিত প্রতিটি রাজ্যেই এই একই চিত্র বিরাজমান। সরকারকে বুঝতে হবে যে তরুণ প্রজন্ম ক্ষমতার এই ধরনের অপব্যবহারকে ঘৃণা করে। আর এই চিত্রনাট্যও চলবে না। সরকারের হিসাবের দিন দ্রুত এগিয়ে আসছে।”
প্রসঙ্গত, সংবাদ সংস্থা এএনআই তাদের এক্স হ্যান্ডেলে জানিয়েছে, স্বজনপ্রীতি এবং দুর্নীতির অভিযোগে ইডি পাঞ্জাবের মুখ্য সচিব এবং অর্থ দফতরের প্রধান সচিবকে তলব করেছে। এর ফলে সরকারি কোষাগারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এমনকি মুখ্য সচিবকে ২৬ নভেম্বর ইডির সামনে হাজির হতেও বলা হয়েছে। একই পোস্টে সৌরভ দাস সরকারকে লক্ষ্য করে সরকারি তদন্তকারী সংস্থাগুলির অপব্যবহারের অভিযোগ তুলেছেন।
Prime Minister Modi and his government continue to abuse investigative agencies to scuttle free & fair elections, all while the fraud Gyanu & his gang remain mute and in fact, aid the scam. It’s the same script in EVERY opposition-ruled state before EVERY election.
The government should understand that the young generation abhors such abuse of power and this script will no longer work. The government’s day of reckoning is arriving fast.
— Saurav Das (@SauravDassss) November 21, 2026
আরও পড়ুন: দিনে প্রেমিক, রাতে থাকবেন স্বামী! অদ্ভুত প্রস্তাব দুই সন্তানের মায়ের, শুনে ‘থ’ পুলিশও
এর আগে সৌরভ একটি প্রতিবেদনে সরকারের সমালোচনা করে লিখেছিলেন, প্রধানমন্ত্রী তাঁর নিজের সরকারের বিরুদ্ধে যুবকদের মধ্যে প্রচণ্ড ক্ষোভ টের পেয়েছেন। তাঁর সরকার কোনও চাকরি দিতে বা যথাযথ পরীক্ষা নিতে ব্যর্থ হয়েছে। স্কুলগুলির অবস্থা শোচনীয়। যদিও জনগণ তাঁকে এবং তাঁর রাজ্য সরকারগুলিকে ব্যবস্থা পরিবর্তনের জন্য বিপুল ক্ষমতা দিয়েছে। তবে পরিবর্তে প্রতিটি স্তরে চলছে দুর্নীতি। ইউরোপীয় বা দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর মতো ভারতে একটিও মডেল শহর নেই বলেও জানিয়েছেন সৌরভ। বদলে দেশের আছে নিম্নমানের বিজ্ঞানবিরোধী অহংকারী সরকার, যারা উচ্চ বায়ুমান সূচক এবং আতশবাজি সমর্থন করে।


