মুম্বাইয়ের পার্কে ছবি তোলা যুগলের ওপর হামলা! লাঠি-বেল্ট দিয়ে মারধর, আটক ৮

Published:

Mumbai

সৌভিক মুখার্জী, কলকাতা: নৃশংস ঘটনা মুম্বাইয়ে (Mumbai)। কুরলা ওয়েস্ট এলাকার একটি মিউনিসিপ্যাল পার্কে এক যুগলকে বেধড়ক মারধর করার চাঞ্চল্যকর ঘটনা এবার সামনে এলো। অভিযোগ, পার্কে ছবি তোলার সময় ৮ থেকে ১০ জন নাবালকের একটি দল ওই তরুণ-তরুণীর উপর চড়াও হয়। এমনকি পাথর, বেল্ট ও লাঠি দিয়ে তাঁদেরকে বেধড়ক মারধর করে অভিযুক্তরা। খোঁজ নিয়ে জানা যায়, ওই নাবালকেরা সংখ্যালঘু মুসলিম অধ্যুষিত। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য।

মুম্বাইতে নাবালকদের দ্বারা আক্রান্ত যুগল

পুলিশ এবং স্থানীয় সূত্র অনুযায়ী জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে গত ২০ নভেম্বর করলা ওয়েস্ট ফিনিক্স মলের কাছের একটি পার্কে। সেই সময় ওই তরুণ এবং তরুণী পার্কে ছবি তুলছিলেন। তবে আচমকা ৮ থেকে ১০ জন নাবালক এসে তাঁদের সঙ্গে খারাপ আচরণ শুরু করে। এমনকি যুগল প্রতিবাদ করলেই শুরু হয় বচসা এবং আচমকা ওই নাবালকের দল তাঁদের উপর হামলা চালায়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, হামলাকারীরা তরুণীর মাথায় লাঠি দিয়ে আঘাত করছে এবং তরুণকে মাটিতে ফেলে কিল-ঘুষি, চড় ও লাথি মারছে। স্থানীয় বাসিন্দারা নিজেদের মোবাইলে এই ঘটনার ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, যা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়।

তবে এই ঘটনার পর নির্যাতিতা তরুণ-তরুণী ঘাটকোপার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার ১৯৯(২), ১৮৯(৪), ৩৫২, ১৮১(১) এবং ৩৫১(২) ধারায় মামলা দায়ের করেছে। এমনকি দ্রুত পদক্ষেপ নিয়ে ঘাটকোপার থানার পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত ৮ নাবালককে আটক করেছে এবং ৫ নাবালকের অভিভাবককে পাঠানো হয়েছে নোটিশ।

আরও পড়ুন: ঘূর্ণিঝড় আকভানের পর এবার ‘কানি’র চোখরাঙানি! নভেম্বরের শেষেই হতে পারে তৈরি

প্রকাশ্য দিবালোকে মুম্বাইয়ের ওই পার্কে এরকম হামলার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। তবে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা দাবিও উঠছে। অন্যদিকে বিজেপি নেতা কিরিট সোমাইয়া নিজের এক্স হ্যান্ডেলে এই ঘটনার ভিডিও শেয়ার করে তীব্র কটাক্ষ করেছেন এবং ঘটনাস্থল পরিদর্শনের কথা ঘোষণা করেছেন। পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে এবং ঘটনার প্রকৃত কারণ জানতে শুরু হয়েছে তদন্ত।

google button