বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেখ হাসিনার (Sheikh Hasina) প্রত্যাবর্তন ঘিরে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ (Banglades)! এর আগে হাসিনাকে ওপার বাংলায় না ফেরানো নিয়ে ভারতকে বারবার নিশানা করেছে তারেক রহমানের সরকার! এবার তাঁদের দাবি, হাসিনা বাংলাদেশে ফিরলে তাঁকে গ্রেফতার করা হবে। এদিকে ইতিমধ্যেই ভারত থেকে বাংলাদেশে ফেরার ঘোষণা করে দিয়েছেন হাসিনা। মুজিব কন্যা জানিয়ে দিয়েছেন, আগামী ডিসেম্বর মাসেই নিজের দেশে ফিরে যাবেন তিনি। আর সেই খবর প্রকাশ্যে আসতেই বাংলাদেশের নানান জায়গায় বিক্ষোভ দেখাতে শুরু করেছেন আওয়ামী লিগের নেতাকর্মীরা। এবার শোনা যাচ্ছে, হাসিনার বাংলাদেশে ফেরা নিয়ে আলোচনা করতে ভারতে আসছেন 4 ঘনিষ্ঠ ব্যক্তি!
হাসিনাকে নিয়ে বড় খবর
বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো সূত্রে খবর, হাসিনা পন্থীদের একটা বড় অংশ বিএনপি নেতাকর্মীদের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। কালিয়া পৌরসভা এলাকাতেও ছড়িয়ে পড়েছে সহিংসতা। অগ্নি সংযোগের ঘটনায় ইতিমধ্যেই মৃত্যু হয়েছে দুই বিএনপি নেতার। এরই মাঝে শোনা গিয়েছে, হাসিনার চারজন ঘনিষ্ঠ সহযোগী তাঁর বাংলাদেশে ফেরা নিয়ে আলোচনা করতে ভারতে আসছেন।
কয়েকটি রিপোর্টে দাবি করা হয়েছে, হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য সীমান্তবর্তী একটি নিরাপদ জায়গা খুঁজছে আওয়ামী লিগের নেতারা। সেই মর্মে, এবার পেট্রাপোল সীমান্ত পরিদর্শন করতে পারেন তাঁরা। জানা গিয়েছে, শেখ হাসিনার আওয়ামী লিগের চারজন নেতা রবিবার সকালেই বাংলাদেশ থেকে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। আগামী দুই থেকে তিন দিন তাঁরা ত্রিপুরার আগরতলায় থেকে সীমান্ত পরিদর্শন করবেন।
আরও পড়ুন: ৯১% পাকিস্তানিরই অপছন্দ ভারত, Pew-এর রিপোর্টে চমকে দেওয়া তথ্য
জানা যাচ্ছে, হাসিনার যে চারজন ঘনিষ্ঠ ভারত সফর করছেন তাঁরা হলেন, জাহাঙ্গীর কবির নানক, মুজাফফল হোসেন চৌধুরী মায়া, এছাড়াও দলের যুগ্ম সাধারণ সম্পাদক এএফএম বাহাউদ্দিন নাসিম এবং প্রাক্তন সাংসদ আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। তাঁরা আসলে নিরাপদে সীমান্ত দিয়ে হাসিনাকে বাংলাদেশের নিয়ে যাওয়ার চেষ্টা করছেন সকলের নজর এড়িয়ে! যদিও এর আগে শোনা গিয়েছিল, হাসিনার বাংলাদেশে ফেরার দায়িত্ব নিতে পারে ওপার বাংলার সেনাবাহিনী!


