বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারত (India) এবং পাকিস্তানের (Pakistan) মধ্যে রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েনের প্রভাব ধরা পড়লো জনমত সমীক্ষাতেও। পিউ রিসার্চ সেন্টারের 2026 সালের সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, দুই দেশের নাগরিকরা একে অপরের প্রতি বিরূপ মনোভাব পোষণ করেন। রিপোর্টে সবচেয়ে চমকে দেওয়া তথ্য, 91 শতাংশ পাকিস্তানিরই নাকি অপছন্দ ভারত! এদিকে ভারতীয় নাগরিকদের মতামত আবার ভিন্ন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক দুই প্রতিবেশী দেশের নাগরিকরা একে অপরকে নিয়ে ঠিক কী মনোভাব রাখেন।
78 শতাংশ ভারতীয় পাকিস্তানকে নিয়ে বিরূপ মনোভাব পোষণ করেন
ওই রিসার্চ সেন্টারের সমীক্ষার রিপোর্ট বলছে, বিগত বছরগুলিতে দুই দেশের মধ্যে তিক্ততা বৃদ্ধির সাথে সাথে সাধারণ মানুষের মনোভাবেও পরিবর্তন ঘটেছে। ভারতের অন্তত 78 শতাংশ মানুষ পাকিস্তান সম্পর্কে বিরূপ মনোভাব পোষণ করেন। তাঁদের মধ্যে 65 শতাংশের মনোভাব অত্যন্ত বিরূপ। অর্থাৎ তাঁরা পাকিস্তানকে একপ্রকার পছন্দই করেন না। এদিকে পাকিস্তানে ভারতের প্রতি নেতিবাচক মনোভাব আরও বেশি।
কমবেশি সকলেই জানেন, একটা দীর্ঘ সময় ভারতের কাছ থেকে সব রকম সুযোগ-সুবিধা নিয়েছে পাকিস্তান! সে প্রয়োজনীয় পণ্য আমদানি হোক কিংবা সিন্ধু জলবন্টন চুক্তির আওতায় জল, একাধিক ক্ষেত্রেই ভারতের সুবিধা পেয়েছে পাকিস্তান! সেই পাকিস্তানের 91 শতাংশ মানুষের অপছন্দ ভারত, এমনটাই বলছে পিউ রিসার্চ সেন্টারের সমীক্ষা। 91 শতাংশ পাকিস্তানের মধ্যে 73 শতাংশ মানুষ ভারতের প্রতি অত্যন্ত বিরূপ মনোভাব রাখেন।
আরও পড়ুন: ঠিক যে কারণে বিজেপিতে যোগ দিলেন ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল
পিউ রিসার্চ সেন্টারের তরফে জানানো হয়েছে, চলতি বছর এই সমীক্ষায় ভারতের 3,566 জন এবং পাকিস্তানের 1,039 জন নাগরিক মতামত দিয়েছিলেন। গত 8 ফেব্রুয়ারি থেকে 7 মে পর্যন্ত দুই দেশের নাগরিকদের সাক্ষাৎকার নেওয়া হয়েছিল। ওই সমীক্ষায় আরও একটি বড় বিষয় উঠে এসেছে। জানা গিয়েছে, ভারত এবং পাকিস্তান দুই দেশেই সাধারণ মানুষের কাছে অপর দেশকে বড় ধরনের ভূ-রাজনৈতিক হুমকি হিসেবে দেখার প্রবণতা রয়েছে। আসলে যেভাবে বিগত বছরগুলিতে এশিয়ার এই দুই দেশের তিক্ততা বেড়েছে তাতে, দেশ দুটির সাধারণ মানুষের উপর তার বিরূপ প্রভাব পড়াটাই স্বাভাবিক, বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।


