চলতি সপ্তাহে ৪ দিন বন্ধ ব্যাংক, দেখুন RBI-র ছুটির তালিকা

Published:

RBI Holiday

সৌভিক মুখার্জী, কলকাতা: ব্যাংকে যাওয়ার পরিকল্পনা করছেন? তাহলে আপনার জন্য রইল বড় খবর। সোমবার নতুন সপ্তাহ শুরু হলেও যারা আগামী সপ্তাহে ব্যাংকিং সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাজকর্ম সারবেন বলে ভাবছেন, তাদের আগেভাগেই ছুটির তালিকা (Bank Holidays) দেখে নেওয়া বুদ্ধিমানের কাজ। কারণ, সাপ্তাহিক ছুটি এবং অন্যান্য উৎসব উপলক্ষে ২৩ থেকে ২৯ নভেম্বরের মধ্যে বিভিন্ন রাজ্যে মোট ৪ দিন ব্যাংক বন্ধ থাকবে। তাই আগেভাগেই আপনার শহরে কোনদিন ব্যাংকের তালা বন্ধ থাকবে তা দেখে নিন।

আগামী সপ্তাহে ৪ দিন বন্ধ ব্যাংক

প্রথমত, ২৩ নভেম্বর শুরু হওয়া সপ্তাহ অর্থাৎ সোমবারেই মেঘালয়ে বন্ধ থাকবে সরকারি এবং বেসরকারি ব্যাংক। কারণ, এই দিনটিতে পড়ছে সেং কুট স্নেম। এটি এই রাজ্যের একটি স্থানীয় উৎসব। সেই কারণে শিলংসহ রাজ্যের অন্যান্য জেলাগুলিতে প্রত্যেকটি ব্যাংক বন্ধ থাকবে। তাই এদিন যদি আপনার ব্যাংকের কাজকর্ম থাকে এবং আপনি মেঘালয়ের বাসিন্দা হয়ে থাকেন, তাহলে বাড়ি থেকে না বেরনোই বুদ্ধিমানের কাজ।

এদিকে আগামী ২৪ নভেম্বর গুরু নানক জয়ন্তী, কার্তিক পূর্ণিমা এবং রাস পূর্ণিমা উপলক্ষে বেশ কয়েকটি রাজ্যের ব্যাংক বন্ধ থাকবে। ভারতীয় রিজার্ভ ব্যাংকের ছুটির তালিকা অনুযায়ী, এই দিনটিতে আইজল, ভোপাল, মুম্বাই, ভুবনেশ্বর, চন্ডিগড়, হায়দ্রাবাদ, কলকাতা, জম্মু, জয়পুর, লখনৌ, নয়াদিল্লি, রায়পুর, রাঁচি, শ্রীনগর, সিমলার মতো বেশ কিছু শহরে সরকারি এবং বেসরকারি সমস্ত ব্যাংক বন্ধ থাকবে। এছাড়া মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, রাজস্থান, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গসহ অন্যান্য রাজ্যের আঞ্চলিক ব্যাংক বন্ধ থাকবে এদিন।

আরও পড়ুন: আগামীকাল থেকেই শুরু হচ্ছে যুবশক্তির আবেদন! বেকারদের জন্য বড় খবর

অন্যদিকে আগামী ২৭ নভেম্বর শুক্রবার কনক দাস জয়ন্তী উপলক্ষে কর্ণাটকের সমস্ত সরকারি ও বেসরকারি ব্যাংক বন্ধ থাকবে। তাই আপনি যদি বেঙ্গালুরু বা তার আশেপাশের বাসিন্দা হয়ে থাকেন, তাহলে এই দিনটি ব্যাংকের কাজকর্ম এড়িয়ে চলা বুদ্ধিমানের কাজ। তার পাশাপাশি ২৮ নভেম্বর চতুর্থ শনিবার উপলক্ষে দেশের সমস্ত সরকারি এবং বেসরকারি ব্যাংক বন্ধ থাকবে। তারপর ২৯ নভেম্বর রবিবার সাপ্তাহিক ছুটি থাকছেই। সব মিলিয়ে বলতে গেলে, প্রায় ৫ দিন বন্ধ থাকবে বিভিন্ন ব্যাংক।

google button