KKR-র নতুন অধিনায়ক কে? সামনে এল ৩ নাম

Published:

KKR Captain Possibility

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অজিঙ্কা রাহানের অবসরের পর আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগে অধিনায়ক খুঁজছে কলকাতা নাইট রাইডার্স (KKR Captain)। ইতিমধ্যেই নিজেদের ধরে রাখা এবং ছেড়ে দেওয়া প্লেয়ারের তালিকা প্রকাশ করে দিয়েছে শাহরুখ খানের ফ্রাঞ্চাইজি। তবে অধিনায়কের আসন এখনও ফাঁকা কলকাতার। এদিকে এগিয়ে আসছে মিনি নিলাম। কয়েকটি রিপোর্ট বলছে, অধিনায়ক হিসেবে মূলত তিন জন প্লেয়ারের উপর নজর রেখেছে KKR। সেই তালিকায় রয়েছেন একজন ভারতীয়ও।

কে হবেন কলকাতার নতুন অধিনায়ক?

কয়েকটি সূত্র যা বলছে তাতে, একজন দক্ষ ক্রিকেটারকেই অধিনায়ক করতে চাইছে কলকাতা। প্রাথমিকভাবে শোনা যাচ্ছিল, হয়তো ভারতীয় তারকা রিঙ্কু সিংকে অধিনায়ক করতে পারে কলকাতা! যদিও সেই পথে হাঁটবে না নাইট ম্যানেজমেন্ট। KKR এর একটি ঘনিষ্ঠ সূত্রের খবর, আসন্ন নিলাম থেকে দক্ষ দেশি বা বিদেশি প্লেয়ারকে কিনে অধিনায়ক করার পরিকল্পনা করছে সোনালী বেগুনি ম্যানেজমেন্ট। এদিকে আবার এও শোনা যাচ্ছে, যশস্বী জয়সওয়ালকে ট্রেড করতে পারলে তিনিই হবেন কলকাতার নতুন অধিনায়ক। তবে যদি সেটা না হয় সে ক্ষেত্রে নিলামে তিন প্লেয়ারের উপর নজর রাখবে কলকাতা।

রিপোর্ট অনুযায়ী, নীতীশ রানা, ড্যারিল মিচেল এবং শাই হোপের উপর নাকি এই মুহূর্তে নজর রয়েছে শাহরুখ ম্যানেজমেন্টের। নিলাম শুরু হলে এই তিন প্লেয়ারকে নাকি কেনার চেষ্টা করবে KKR। এই তিন প্লেয়ারের মধ্যে নীতিশ রানার কলকাতায় খেলার অভিজ্ঞতা থাকলেও নিউজিল্যান্ডের ড্যারিল মিচেলকে দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে গুরুত্ব দিতে পারে KKR ফ্রাঞ্চাইজি।

আরও পড়ুন: নিউজিল্যান্ডের মাটিতে আবার বিশ্বরেকর্ড গড়লেন জসপ্রীত বুমরাহ

প্রসঙ্গত, প্রথমদিকে শোনা যাচ্ছিল অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে ছেড়ে দিতে পারে কলকাতা। পরে শোনা যায়, তাঁকে জয়সওয়ালের সাথে ট্রেড করতে পারে তিনবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। সেই মতোই এই বিদেশি প্লেয়ারকে রিটেইন করিয়ে নিলেও কিছু সূত্র বলছে, শেষ পর্যন্ত জয়সওয়ালকে ট্রেড করার না গেলে এবং নিলাম থেকে অধিনায়ক হিসেবে যোগ্য কাউকে কিনতে না পারলে গ্রিনকেই অধিনায়ক করতে পারে KKR।

google button