নিউজিল্যান্ডের মাটিতে আবার বিশ্বরেকর্ড গড়লেন জসপ্রীত বুমরাহ

Published:

Jasprit Bumrah

বিক্রম ব্যানার্জী, কলকাতা: নিউজিল্যান্ডের মাটিতে প্রথম টেস্টে (India Vs New Zealand) ব্যাটসম্যানদের পাশাপাশি দাপট দেখাচ্ছেন ভারতের বোলাররাও। সেই তালিকায় একেবারে শুরুতে নাম রয়েছে জসপ্রীত বুমরাহর (Jasprit Bumrah)। কিউই বাহিনীর বিরুদ্ধে দুই ইনিংসেই বল হাতে দুর্দান্ত সূচনা করেন তিনি। প্রথম ইনিংসে চার উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও নিউজিল্যান্ডের অধিনায়কের উইকেট ভেঙে টিম ইন্ডিয়ার হয়ে ক্ষমতা প্রদর্শন করেন তিনি। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, দুই ইনিংসেই কিউই অধিনায়ক টম ল্যাথামকে আউট করে আরেক বিশ্বরেকর্ড গড়লেন বুমরাহ।

আবার ইতিহাস লিখলেন বুমরাহ

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে 29 ওভার বল করে 92 রান খরচ করলেও চারটি গুরুত্বপূর্ণ উইকেট তুলেছিলেন বুমরাহ। যে কথা না বললেই নয়, এদিন প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের অধিনায়ক টমকে শূন্যতে আউট করেছিলেন তিনি। দেখা গেল, দ্বিতীয় ইনিংসেও তাঁকে হাতই খুলতে দিলেন না বুমরাহ। এক কথায়, পরপর দুই ইনিংসে প্রতিপক্ষ দলের অধিনায়ককে শূন্যতে আউট করার সাথে সাথে দুই ক্ষেত্রেই প্রথম ওভারে উইকেট নিয়ে ইতিহাস রচনা করেছেন তিনি।

আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে পরপর দুই ইনিংসের প্রথম ওভারে উইকেট নেওয়া তৃতীয় বোলার হয়ে উঠেছেন বুমরাহ। এর আগে 2006 সালে কিংস্টোনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি টেস্টের দুই ইনিংসের প্রথম ওভারেই উইকেট তুলেছিলেন এস শ্রীশান্ত। এরপর 2007 সালে বাংলাদেশের বিরুদ্ধে একই ঘটনার পুনরাবৃত্তি করেন জাহির খান। সেই ঘটনার 19 বছর পর সমগোত্রীয় কীর্তি অর্জন করলেন বুমরাহ। তৈরি করলেন নতুন ইতিহাস।

আরও পড়ুন: এক ইনিংসে ৭২০, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে সবচেয়ে বেশি রান তুলে ইতিহাস গড়ল ভারত

প্রসঙ্গত, প্রথম টেস্টের প্রথম ইনিংসে ভারতের বিরুদ্ধে 368 রান তুলেছিল নিউজিল্যান্ড। তার জবাবে 9 উইকেটে 720 রান তুলে ফেলে ভারত। ফলে দ্বিতীয় ইনিংস শুরু করতে নামে কিউইরা। তবে মাঠে নেমে শুরু থেকেই দুই উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড। আউট হয়ে মাঠ ছেড়েছেন অধিনায়ক টম ল্যাথাম এবং হেনরি নিকোলাস। অধিনায়কের উইকেট বুমরাহ নিলেও নিকোলাসের উইকেট ভেঙেছেন প্রসিদ্ধ কৃষ্ণা।

google button