বিক্রম ব্যানার্জী, কলকাতা: নিউজিল্যান্ড টেস্টে একের পর এক রেকর্ড গড়ছে ভারত (Team India)। প্রথম টেস্টে নিজেদের প্রথম ইনিংসে 720 রান তুলে লাল বলের ক্রিকেটে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে ফেলেছে টিম ইন্ডিয়া। তবে এই নজির গড়ার সাথে সাথে আরও এক ক্ষেত্রে বিরাট রেকর্ড গড়েছে ভারত। আসলে, নিউজিল্যান্ডে কঠিন আবহাওয়া এবং পরিস্থিতির মধ্যেও 93 বছরে প্রথমবারের মতো ভারতীয় দল এমন এক কীর্তি গড়েছে, যা এর আগে ঘটেছিল শুধুমাত্র একবার। তাও করতে পেরেছিল ইংল্যান্ড। এখন প্রশ্ন, কোন রেকর্ড গড়ল ভারত?
93 বছরে প্রথমবার ঘটল এমন
নিউজিল্যান্ডের মাটিতে দাঁড়িয়ে ব্যাট হাতে দাপট দেখানোটা কোনও দলের পক্ষেই মুখের কথা নয়। তবে সেই পরিস্থিতিতেও ব্যাট হাতে নিজেদের ক্ষমতা জাহির করেছে ভারতের ছেলেরা। এদিন 720 রানে ইনিংস ঘোষণা করার পাশাপাশি নিউজিল্যান্ডের মাটিতে কোনও ইনিংসে প্রথম 5 উইকেটে 50 বা তার বেশি রানের জুটি গড়া দ্বিতীয় দল হয়েছে ভারত। যদিও 93 বছরের মধ্যে এই কৃতিত্ব অর্জন করেছে একমাত্র ভারতই।
বলা বাহুল্য, এর আগে 1933 সালে অকল্যান্ডের মাটিতে দাঁড়িয়ে প্রথম দল হিসেবে এমন কৃতিত্ব অর্জন করেছিল শুধুমাত্র ইংল্যান্ড। তবে এবার সেই তালিকায় ঢুকে পড়েছে ভারত। বলতেই হয়, এশিয়ার মধ্যে প্রথম দল হিসেবে এশিয়া মহাদেশের বাইরের দেশে 5 উইকেটে 50 বা তার বেশি রানের জুটি গড়তে সক্ষম হয়েছে টিম ইন্ডিয়া। গোটা টেস্ট ক্রিকেটে টিম ইন্ডিয়া পঞ্চম বারের মতো এই কৃতিত্ব অর্জন করতে সক্ষম হয়েছে।
আরও পড়ুন: এক ইনিংসে ৭২০, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে সবচেয়ে বেশি রান তুলে ইতিহাস গড়ল ভারত
উল্লেখ্য, ভারতের রয়ে প্রথম টেস্টে নিজেদের সর্বস্ব দিয়ে লড়াই করেছেন ব্যাটসম্যানরা। যশস্বী জয়সওয়াল থেকে শুরু করে কেএল রাহুল, দেবদূত পাড্ডিকল, অধিনায়ক শুভমন গিল, ঋষভ পন্থরা প্রতিপক্ষ বোলারদের উপর দাপট দেখিয়ে দলের জন্য বড় স্কোর খাড়া করেছেন। তবে এই আসরে সেঞ্চুরি পেয়েছেন মাত্র দুজন। তাঁরা হলেন, রাহুল এবং পন্থ। যদিও মাত্র দু’রানের জন্য সেঞ্চুরি হাত ছাড়া হয়েছে গিলের।


